বাংলাদেশের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা। এদেশের অর্থব্যবস্থার সাথে উদ্দীপকের মি. হাফিজের Y দেশের অর্থব্যবস্থার মিল রয়েছে। কেননা Y দেশে সরকারের পাশাপাশি ব্যক্তিগত মালিকানার মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায় পরিচালিত হয় যা মিশ্ৰ অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে। বাংলাদেশের অর্থব্যবস্থার দিকে লক্ষ করলে দেখা যায়, অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। এদেশে কিছু সম্পদ ব্যক্তিমালিকানায় এবং কিছু সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত B হচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক কিছু সরকার এবং কিছু কেন্দ্রীয় কর্তৃপক্ষ গ্রহণ করে। ব্যক্তি বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ দাম নির্ধারণে কোনো ভূমিকা রাখে না। এসব বৈশিষ্ট্য মিশ্র অর্থব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত বলা যায়। আমিরা জানি, যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের 11 পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্ৰ ছা অর্থব্যবস্থা বলে । এরূপ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার অধীনে পণ্যের দাম নির্ধারিত হয়। বাংলাদেশেও ক্রেতা বা বিক্রেতা এককভাবে দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে না'। চাহিদা ও যোগানের ঘাত-প্রতিঘাতের মাধ্যমে এখানে দাম নির্ধারিত হয়। এদিকে উপরের Y দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সরকারের পাশাপাশি ব্যক্তিগত মালিকানায় মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয়। সুতরাং দেখা যায়, বাংলাদেশে ও উদ্দীপকের Y দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান । তাই বলা যায়, বাংলাদেশের অর্থব্যবস্থার সাথে উপরের Y দেশের অর্থব্যবস্থার মিল রয়েছে।