সুমন সাহেবের মূলধন স্থানান্তরের ক্ষেত্রে মূলধনের প্রাচুর্যতা, বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ, আঞ্চলিক সম্পর্ক ও আন্তর্জাতিক বাণিজ্য ভূমিকা পালন করেছে।
অধিক মুনাফা লাভের আশায় এক শিল্প থেকে অন্য শিল্পে মূলধনের স্থানান্তরকে মূলধনের গতিশীলতা বলে। মূলধনের গতিশীলতা বিভিন্ন উপাদানের ওপর নির্ভরশীল। যেমন: মূলধনের ধরন, প্রাচুর্যতা, সামাজিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক সম্পর্ক ইত্যাদি।
উদ্দীপকে লক্ষ করা যায়, অধিক মুনাফা লাভের আশায় সুমন সাহেব আইসক্রিম ফ্যাক্টরি বন্ধ করে পাটজাত পণ্য উৎপাদনের কারখানা স্থাপন করেন। তার মূলধনের এই গতিশীলতায় মূলধনের প্রাচুর্যতা, কাঁচামালের সহজলভ্যতা ও বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ প্রভাব বিস্তার করেছে। উৎপাদন ব্যয় কম হওয়ায় দেশে ও বিদেশে সম্প্রসারিত বাজার ও সরকারি পৃষ্ঠপোষকতা রয়েছে। এছাড়া, উৎপাদন ব্যয় কম হওয়ায় পাটজাত পণ্য উৎপাদনের অনুকূল পরিবেশ বিরাজমান।
পাটজাত পণ্য রপ্তানি করার সুযোগ রয়েছে। ফলে মূলধনের গতিশীলতার ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যও প্রভাব বিস্তার করেছে। পণ্য উৎপাদন কারখানা স্থানান্তরে ফলে মূলধনের প্রাচুর্যতা, বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অর্থাৎ, সুমন সাহেবের মূলধন স্থানান্তরের ক্ষেত্রে উপরিউক্ত উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।