শেয়ারFacebookWhatsApp

নিমজ্জমান মূলধন বলতে কী বোঝায়?

উত্তর: যেসব মূলধন শুধু একটি বিশেষ ধরনের উৎপাদন কাজে ব্যবহৃত হয় এবং অন্য কোনো উৎপাদন কাজে সহজে ব্যবহার করা যায় না, তাকে নিমজ্জমান মূলধন বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

নিমজ্জমান মূলধন বলতে কী বোঝায়?

উদ্দীপক

জামাল সাহেব গাজীপুরের পোলট্রি খামারটি বিক্রয় করে সেই টাকায় ডেমরায় প্লাস্টিকের পণ্যসামগ্রী তৈরির জন্য একটি ভবন নির্মাণ করলেন। পূর্বের অর্জিত আয় থেকে ৩ লক্ষ টাকা এবং সোনালী ব্যাংক থেকে ৩০ লক্ষ টাকা ঋণ নিয়ে কাঁচামাল ক্রয় করে প্রতিষ্ঠান চালু করেন। তার ব্যবসাটি দ্রুত সাফল্য লাভ করায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বৈদেশিক সংস্থা হতেও ঋণ গ্রহণ করে প্রতিষ্ঠানের আয়তন সম্প্রসারণ করেন।

নটরডেম কলেজ · 2026

উত্তর

যেসব মূলধন শুধু একটি বিশেষ ধরনের উৎপাদন কাজে ব্যবহৃত হয় এবং অন্য কোনো উৎপাদন কাজে সহজে ব্যবহার করা যায় না, তাকে নিমজ্জমান মূলধন বলে।

উত্তর

সুদের হার সঞ্চয়ের হ্রাস-বৃদ্ধি ঘাটয়ে মূলধন গঠনকে প্রভাবিত করে। মূলধন গঠন মূলত নির্ভর করে ব্যক্তিগত সঞ্চয়ের ওপর। আর সঞ্চয় নির্ভর করে সুদের হারের ওপর। যদি সুদের হার বেশি, হয়, তাহলে মানুষ বেশি সঞ্চয় করে। এই সঞ্চিত অর্থই বিনিয়োগকারীরা মূলধন হিসেবে ঋণ নিয়ে থাকে। অন্যদিকে, সুদের হার কম হলে সঞ্চয়ের প্রবণতা কমে যায়। ফলে মূলধন গঠনের হারও হ্রাস পায়। সুতরাং বলা যায়, সুদের হার মূলধন গঠনকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

উত্তর

উদ্দীপকে মূলধনের শিল্পগত গতিশীলতা, ভৌগোলিক গতিশীলতা এবং আন্তর্জাতিক গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায়। মূলধনের গতিশীলতা বলতে মূলধনের স্থানান্তরের প্রবণতাকে বোঝায়। এটি এক স্থান থেকে অন্য স্থানে, এক শিল্প থেকে অন্য শিল্পে বা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর হতে পারে। অর্থাৎ, মূলধনের ভৌগোলিক, শিল্পগত এবং আন্তর্জাতিক গতিশীলতা রয়েছে। এই গতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে জামাল সাহেব তার গাজীপুরের পোলট্রি খামারটি বিক্রয় করে। সেই টাকায় ডেমরায় প্লাস্টিকের পণ্যসামগ্রী তৈরির জন্য ভবন নির্মাণ করেন। এখানে, পোলট্রি শিল্প থেকে প্লাস্টিক শিল্পে মূলধন স্থানান্তরিত হওয়ায় এটি শিল্পগত গতিশীলতা নির্দেশ করে। আবার, গাজীপুর থেকে ডেমরায় মূলধন স্থানান্তরিত হওয়ায় এটি ভৌগোলিক গতিশীলতা নির্দেশ করে। এছাড়াও, ব্যাংক ও বৈদেশিক সংস্থা হতেও ঋণ গ্রহণ মূলধনের আন্তর্জাতিক গতিশীলতা বা বহির্মুখী গতিশীলতার ইঙ্গিত দেয়। সুতরাং, উদ্দীপকে মূলধনের শিল্পগত, ভৌগোলিক এবং আন্তর্জাতিক গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মূলধন যোগানের উপায়সমূহ উন্নয়নশীল দেশের দ্রুত ও টেকসই উন্নয়নে পর্যাপ্ত নয় বলে আমি মনে করি। সাধারণত অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস হলো মূলধন যোগানের প্রধান উৎস। অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে, স্বেচ্ছাকৃত সঞ্চয় বৃদ্ধি, রাজস্ব উদ্বৃত্ত, নিট মূলধন আয় প্রভৃতি। আর বৈদেশিক উৎসের মধ্যে রয়েছে বিভিন্ন আর্থিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ব্যক্তি, সরকারের বিনিয়োগ ও ঋণ প্রভৃতি। উদ্দীপকে জামাল সাহেব মূলধন যোগানের জন্য চারটি প্রধান উপায় অবলম্বন করেছেন। তিনি পূর্বের অর্জিত আয় তথা তার স্বেচ্ছাকৃত সঞ্চয় বিনিয়োগ করেছেন। আবার তিনি সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নেন। এটি বাণিজ্যিক ব্যাংক তথা বেসরকারি সঞ্চয় এবং আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ করে। এগুলো হলো মূলধন যোগানের অভ্যন্তরীণ উৎস। অন্যদিকে, তিনি বৈদেশিক সংস্থা থেকেও ঋণ গ্রহণ করেন। এটি মূলধন যোগানের বৈদেশিক উৎসকে নির্দেশ করে। উন্নয়নশীল দেশের সামগ্রিক মূলধন গঠন বৃদ্ধি করতে হলে কিছু স্থিতিশীল ও বৃহৎ উৎসকে কাজে লাগানো জরুরি। যেমন: অভ্যন্তরীণ সঞ্চয়কে উৎসাহিত করার জন্য কার্যকর রাজস্ব নীতি এবং আর্থিক নীতি প্রণয়ন করা প্রয়োজন। এছাড়া, ঋণনির্ভর বৈদেশিক উৎসের চেয়ে সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা অধিক গুরুত্বপূর্ণ। পাশাপাশি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে বৃহৎ শিল্পে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে। সুতরাং, জামাল সাহেবের গৃহীত পদক্ষেপগুলো ব্যক্তিগত উদ্যোগের জন্য যথেষ্ট হলেও জাতীয় পর্যায়ে মূলধন যোগানে যথেষ্ট নয়। জাতীয় পর্যায়ে মূলধনের যোগান বাড়াতে ব্যাপক ও বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক।
HSCEconomics 1st Paperনটরডেম কলেজ 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।