শেয়ারFacebookWhatsApp

সঞ্চয়ের সামর্থ্যের ওপর মূলধন গঠন নির্ভর করে- ব্যাখ্যা করো।

উত্তর: সঞ্চয়ের সামর্থ্যের ওপর মূলধন গঠনের হার নির্ভর করে। তবে এ সঞ্চয়ের সামর্থ্য মানুষের আয়ের ওপর নির্ভরশীল। আয় বেশি হলে সঞ্চয়ের সামর্থ্য বেশি হয় এবং আয় কম হলে সঞ্চয়ের সামর্থ্য কম হয়। মানুষের জীবনধারণের ব্যয়ভার বহন করার পর যা উদ্বৃত্ত থাকে তাই সঞ্চয়। ফলে যে দেশে আয় বেশি সে দেশে সঞ্চয়ের পরিমাণ বেশি। এ কারণে এসব দেশে মূলধন গঠনের হারও বেশি। সুতরাং মানুষের সঞ্চয়ের সামর্থ্যই হলো মূলধন গঠনের প্রধান উৎস।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

সঞ্চয়ের সামর্থ্যের ওপর মূলধন গঠন নির্ভর করে- ব্যাখ্যা করো।

উদ্দীপক

মি. Y তার সঞ্চিত ২০০ কোটি টাকা ও ব্যাংক ঋণের ৩০০ কোটি টাকায় একটি পোশাক কারখানা স্থাপন করলেন। সেখানে তিনি ১০ কোটি টাকায় কেনা জমির ওপর ৫০ কোটি টাকার ভবন নির্মাণ করেছেন। কারখানার জন্য ৩৫০ কোটি টাকার ভারি যন্ত্রপাতি, ২০ কোটি টাকার যানবাহন, যানবাহনের জন্য জ্বালানি ২ কোটি টাকা এবং কাপড় বাবদ ৬০ কোটি টাকা খরচ করলেন। তিনি দেখলেন তার কারখানায় ক্ষমতার মাত্র ৭০% ব্যবহৃত হচ্ছে। তিনি আরও ১০০ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন।

Comilla · 2017

উত্তর

মূলধনসামগ্রী একস্থান হতে অন্যস্থানে, এক শিল্প হতে অন্য শিল্পে এবং এক ধরনের ব্যবহার হতে অন্য ধরনের ব্যবহারে স্থানান্তর করাকেই মূলধনের গতিশীলতা বলে।

উত্তর

সঞ্চয়ের সামর্থ্যের ওপর মূলধন গঠনের হার নির্ভর করে। তবে এ সঞ্চয়ের সামর্থ্য মানুষের আয়ের ওপর নির্ভরশীল। আয় বেশি হলে সঞ্চয়ের সামর্থ্য বেশি হয় এবং আয় কম হলে সঞ্চয়ের সামর্থ্য কম হয়। মানুষের জীবনধারণের ব্যয়ভার বহন করার পর যা উদ্বৃত্ত থাকে তাই সঞ্চয়। ফলে যে দেশে আয় বেশি সে দেশে সঞ্চয়ের পরিমাণ বেশি। এ কারণে এসব দেশে মূলধন গঠনের হারও বেশি। সুতরাং মানুষের সঞ্চয়ের সামর্থ্যই হলো মূলধন গঠনের প্রধান উৎস।

উত্তর

উদ্দীপকটি পড়ে জানা যায়, মি. Y তার সঞ্চিত অর্থ ও ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি পোশাক কারখানা স্থাপন করেছেন। এ কাজে তিনি স্থায়ী ও চলতি মূলধন বাবদ অনেক টাকা ব্যয় করেছেন। নিচে উদ্দীপকের আলোকে তার কারখানার স্থায়ী ও চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো: চলতি মূলধন: যে মূলধন উৎপাদন কাজে কেবল একবারই ব্যবহৃত হয় এবং তারপর নষ্ট হয়ে যায় বা তার রূপগত বা আকারগত পরিবর্তন ঘটে তাই হলো চলতি মূলধন। সে হিসেবে মি. Y এর কারখানায় চলতি মূলধনের পরিমাণ দাঁড়ায় নিম্নরূপ: মি. Y এর জ্বালানি ldots...\ldots\ldots\ldots\ldots\ldots\ldots...২ কোটি টাকা কাপড় ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots ৬০ কোটি টাকা মোট = ৬২ কোটি টাকা স্থায়ী মূলধন: যে মূলধন উৎপাদন কাজে বার বার বহুদিন ধরে ব্যবহৃত হয় তাই হলো স্থায়ী মূলধন। সে হিসেবে স্থায়ী মূলধনের পরিমাণ হলো নিম্নরূপ: জমি ক্রয় ldots...\ldots\ldots\ldots\ldots... ১০ কোটি টাকা ভবন নির্মাণ ldots...\ldots\ldots\ldots... ৫০ কোটি টাকা ভারি যন্ত্রপাতি ক্রয় ldots... ৩৫০ কোটি টাকা যানবাহন ldots.\ldots\ldots\ldots\ldots.২০ কোটি টাকা মোট = ৪৩০ কোটি টাকা সুতরাং মি. Y এর চলতি মূলধনের পরিমাণ হলো ৬২ কোটি এবং স্থায়ী মূলধনের পরিমাণ হলো ৪৩০ কোটি টাকা।

উত্তর

উদ্দীপকটি পড়ে জানা যায়, মি. Y তার কারখানার জন্য এ যাবৎ চলতি ও স্থায়ী মূলধন বাবদ ৪৯২ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এ বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করেও তিনি সর্বাধিক সম্ভব মুনাফা অর্জন করতে ব্যর্থ হচ্ছেন। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি জানতে পারলেন, কারখানাটি তার উৎপাদন ক্ষমতার পুরোটাই ব্যবহার করতে পারে না। মি. Y দেখলেন তার কারখানার উৎপাদন ক্ষমতার ৭০% ব্যবহৃত হচ্ছে; বাকি ৩০% উৎপাদন ক্ষমতা অব্যবহৃতই থেকে যাচ্ছে। এর ফলে উৎপাদন কম হচ্ছে, এবং কারখানার অভ্যন্তরীণ ব্যয়-সংকোচের সুবিধা ঠিকমতো ভোগ করা যাচ্ছে না। ফলশ্রুতিতে গড়পড়তা উৎপাদন ব্যয় তেমন কমছে না এবং মুনাফাও বাড়ছে না। স্থির উপকরণের সাথে পরিবর্তনীয় উপকরণের সার্বিক সমন্বয়ের অভাবে উৎপাদন কম হয় ও গড় খরচ তেমন কমে না। এ অবস্থায় পরিবর্তনীয় উপকরণসমূহের পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন। আর পরিবর্তনীয় উপকরণসমূহ অধিক পরিমাণে সংগ্রহের জন্য অধিক চলতি মূলধন প্রয়োজন। এ অবস্থার প্রেক্ষিতে কারখানার পূর্ণ ক্ষমতা ব্যবহারের উদ্দেশ্যে অধিক পরিমাণে পরিবর্তনীয় উপকরণসমূহ নিয়োগের জন্য মি. Y আরো ১০০ কোটি টাকার ব্যাংক ঋণ নিয়ে তার চলতি মূলধন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
HSCEconomics 1st PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।