শেয়ারFacebookWhatsApp

মূলধনের গতিশীলতা কীভাবে সৃষ্টি হয়?

উত্তর: মূলধনের গতিশীলতা বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে। কোনো বিশেষ পণ্য উৎপাদনের জন্য কোনো বিশেষ অঞ্চলে সস্তায় শ্রম পাওয়া গেলে বিনিয়োগকারীরা সেখানে মূলধন নিয়ে যায়। একটি দেশের বা বিশেষ অঞ্চলে যদি সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো উন্নত থাকে তাহলে ওই অঞ্চলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। আবার নতুন এলাকায় উন্নয়ন কাজ শুরু হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে বলে সেখানে মূলধন স্থানান্তরিত হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মূলধনের গতিশীলতা কীভাবে সৃষ্টি হয়?

উদ্দীপক

মিসেস 'YY^{\prime} একজন নারী উদ্যোক্তা। তিনি ক্ষুদ্র ঋণ কর্মসূচির ওপর একাধিক প্রশিক্ষণ নিয়েছেন। তিনি ২ লক্ষ টাকা বিনিয়োগ করে 'বাঁচতে দাও' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। পাঁচ বছর পর তার প্রতিষ্ঠানের আয় দাঁড়ায় ৭ লক্ষ টাকা। এরপর তিনি সরকার ও বিভিন্ন দাতাগোষ্ঠীর কাছ থেকে আরো ৫ লক্ষ টাকার ঋণ গ্রহণ করেন।

Barisal · 2017

উত্তর

যে মূলধন কেবল একটি বিশেষ ধরনের উৎপাদনক্ষেত্রে ব্যবহৃত হয় এবং যা অন্য কোনো উৎপাদন কাজে ব্যবহার করা যায় না তাকে নিমজ্জমান মূলধন বলে।

উত্তর

মূলধনের গতিশীলতা বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে। কোনো বিশেষ পণ্য উৎপাদনের জন্য কোনো বিশেষ অঞ্চলে সস্তায় শ্রম পাওয়া গেলে বিনিয়োগকারীরা সেখানে মূলধন নিয়ে যায়। একটি দেশের বা বিশেষ অঞ্চলে যদি সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো উন্নত থাকে তাহলে ওই অঞ্চলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। আবার নতুন এলাকায় উন্নয়ন কাজ শুরু হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে বলে সেখানে মূলধন স্থানান্তরিত হয়।

উত্তর

মূলধন গঠন মূলত সঞ্চয় ও বিনিয়োগের ওপর নির্ভর করে। একটি আধুনিক ও অবাধ অর্থনীতিতে মূলধন গঠনের প্রক্রিয়া তিনটি স্তরে বিভক্ত, যথা- ১. আর্থিক সঞ্চয় সৃষ্টি ২. সঞ্চয় সংগ্রহ ও ঋণদান এবং ৩. আর্থিক সঞ্চয়কে বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যে রূপান্তর। ১. আর্থিক সঞ্চয় সৃষ্টি: পুঁজিবাদী ও মিশ্র পুঁজিবাদী সমাজে ব্যক্তিগত সঞ্চয়, কারবারি প্রতিষ্ঠানের সঞ্চয় ও সরকারি সঞ্চয় থেকে আর্থিক সঞ্চয় সৃষ্টি হয়। তবে সঞ্চয় সৃষ্টিতে ব্যক্তিগত সঞ্চয়ই মুখ্য ভূমিকা পালন করে। ব্যক্তিগত সঞ্চয় নির্ভর করে সঞ্চয়ের সামর্থ্য ও সঞ্চয়ের ইচ্ছার ওপর। মূলত ব্যক্তি বা পরিবারের আয় ও ভোগ ব্যয়ের ওপর সঞ্চয়ের সামর্থ্য নির্ভর করে। ভোগ ব্যয় স্থির থেকে ব্যক্তি বা পরিবারের আয় যত বাড়ে, তার সঞ্চয়ের পরিমাণও তত বেশি হয়। সঞ্চয়ের সামর্থ্যের পাশাপাশি সঞ্চয়ের ইচ্ছা থাকলে তবেই সঞ্চয় বাড়ে। ২. আর্থিক সঞ্চয় সংগ্রহ ও বিনিয়োগ ক্ষেত্রে ব্যবহার: মূলধন গঠনের জন্য দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আর্থিক সঞ্চয় সংগ্রহ করে তা বিনিয়োগের ক্ষেত্রে যোগান দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ সরকারের আর্থিক ও রাজস্ব নীতি ইত্যাদির কার্যকর ভূমিকা রয়েছে। ৩. বিনিয়োগের সুযোগ-সুবিধা: মূলধন গঠনের শেষ পর্যায়ে সঞ্চিত অর্থকে বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যের রূপান্তর করা দরকার। এজন্য প্রয়োজন হলো দেশে সুদৃঢ় আর্থ-সামাজিক বুনিয়াদ গড়ে তোলা এবং বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা। সুতরাং বলা যায়, উপরিউল্লিখিত প্রক্রিয়ায় একটি দেশে মূলধন গঠিত হয়।

উত্তর

দাতাগোষ্ঠী ও সরকার যদি মিসেস 'YY^{\prime} কে ঋণ না দিত তাহলেও তার মূলধন গঠন অব্যাহত থাকত বলে আমি মনে করি। সরকার ও দাতাগোষ্ঠীর ঋণ প্রদান ও পরিশোধের বিভিন্ন নিয়ম-কানুন রয়েছে। সেগুলো পূরণ করলে তবেই ঋণগ্রহীতা ঋণ পান অন্যথায় নয়। ঋণের শর্তাদি কঠিন হলে অনেক সময় ঋণগ্রহীতা তা পূরণ করতে পারেন না বলে ঋণই পান না। তবে সে অবস্থায় তিনি যদি আত্মবিশ্বাসী, উদ্যোগী ও সাহসী হন, তাহলে ঋণাভাবে তার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে যায় না বরং তার ব্যবসায়ীক কার্যক্রম চলতেই থাকে ও মূলধন উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকে। উদ্দীপকে 'YY^{\prime} এর ক্ষেত্রেও এরকম আশাবাদ ব্যক্ত করা হয়েছে। নারী উদ্যোক্তা 'YY^{\prime} তার ২ লক্ষ টাকা বিনিয়োগ করে 'বাঁচতে দাও' প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। পাঁচ বছর পর তার প্রতিষ্ঠানটির আয় দাঁড়ায় ৭ লক্ষ টাকা। অবস্থাদৃষ্টে বোঝা যায়, 'YY^{\prime} এর প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে পরিচালিত হয়েছে। এটি তার নিষ্ঠা, আত্মবিশ্বাস, নিরলস পরিশ্রম ও অটুট সাহস তথা একজন সফল উদ্যোক্তার গুণাবলির স্বাক্ষর বহন করে। তাই তিনি যদি সরকার ও দাতাগোষ্ঠীর কাছ থেকে প্রার্থিত ঋণ নাও পেতেন তাহলেও তার সম্পদের যে মূল্য দাঁড়িয়েছে ও তার ভেতরে একজন সফল উদ্যোক্তার যে গুণাবলি রয়েছে তার ভিত্তিতে তিনি তার প্রতিষ্ঠান আগের মতোই পরিচালনা করতে সক্ষম হতেন। এমনটি আশা করা উচ্চাভিলাষ নয়। সুতরাং বলা যায়, দাতাগোষ্ঠী ও সরকার যদি মিসেস 'YY^{\prime}-কে ঋণ না দিত তাহলেও তার মূলধন গঠন অব্যাহত থাকত।
HSCEconomics 1st PaperBarisal 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।