শেয়ারFacebookWhatsApp

নিমজ্জিত মূলধন কাকে বলে?

উত্তর: যে মূলধন কেবল এক জাতীয় উৎপাদন কাজে ব্যবহার হয়ে থাকে এবং অন্য ক্ষেত্রে বা অন্য উদ্দেশ্যে ব্যবহার হতে পারে না তাকে নিমজ্জমান মূলধন বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

নিমজ্জিত মূলধন কাকে বলে?

উদ্দীপক

রহমান সাহেব বিদেশ থেকে এসে সর্বমোট ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করে জুস কারখানা চালু করলেন। প্রথম বছরে আয় ১২ লক্ষ ৮০ হাজার টাকা এবং অবচয় ব্যয় ৯৫ হাজার টাকা হলো। সরকার দেশে গার্মেন্টস শিল্পের বিকাশের জন্য ঋণ সুবিধা, সুদের হার হ্রাস, কর অবকাশ, কাঁচামালের ওপর শুল্ক তুলে দেওয়ায় এবং আরও নানারূপ সুবিধা দেওয়ায় রহমান সাহেব জুস কারখানা বন্ধ করে কিছু ঋণ নিয়ে 'প্রিয় বাংলা' পোশাক কারখানা চালু করলেন। এতে তার বাৎসরিক আয় বৃদ্ধি পেয়ে ৩০ লক্ষ টাকা এবং অবচয় ব্যয় বৃদ্ধি পেয়ে ৩ লক্ষ ২৭ হাজার টাকা হলো। [নটর ডেম কলেজ, ঢাকা]

উত্তর

যে মূলধন কেবল এক জাতীয় উৎপাদন কাজে ব্যবহার হয়ে থাকে এবং অন্য ক্ষেত্রে বা অন্য উদ্দেশ্যে ব্যবহার হতে পারে না তাকে নিমজ্জমান মূলধন বলে।

উত্তর

খনির প্রাকৃতিক গ্যাস মূলধন হিসেবে বিবেচিত হবে না। কারণ খনি থেকে যে গ্যাস পাওয়া যায় এটি প্রকৃতি প্রদত্তভাবে আসে, মূলধন উৎপাদনে কোনো মৌলিক উপাদান বা প্রকৃতির দান নয়। মানুষের শ্রম ও প্রাকৃতিক সম্পদের যুক্ত প্রচেষ্টায় মূলধনের সৃষ্টি যা মানুষ অধিকতর উৎপাদন কার্যে নিয়োগ করে। এটি একটি ক্ষণস্থায়ী উপাদান। তাই খনির প্রাকৃতিক গ্যাসকে মূলধন বলা যায় না।

উত্তর

আমরা জানি, মূলধন গঠন বলতে একটি পরিমাণে মূলধন সামগ্রী উৎপাদন বৃদ্ধি প্রক্রিয়াকে বোঝায়। যে প্রক্রিয়ায় অধিক পরিমাণে মূলধন সামগ্রী বৃদ্ধি পায় তা হলো মূলধন প্রক্রিয়া। অর্থাৎ একটি নির্দিষ্ট বছরের তুলনায় পরবর্তী বছরে যে পরিমাণ মূলধন অর্থনীতির সাথে সংযোজিত হয় তাকে মূলধন গঠন বলে। মনে করি, t সময়ে কোনো দেশের মূলধনের পরিমাণ Kt এবং (t + 1) সময়ে মূলধনের পরিমাণ K(t+1)। তাহলে মূলধন গঠন (KF) = K(t+1) - Kt তবে এখানে উল্লেখ্য যে, মূলধন গঠনের ক্ষেত্রে মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিতে হয়। অর্থাৎ অবচয়মূলক ব্যয় (Depreciation cost) বাদ দিয়ে মূলধন বৃদ্ধির পরিমাণ বিবেচনা করতে হয়। ∴ সূত্রাকারে লিখলে, KF = K(t+1) - Kt - Dc; এখানে, Dc = অবচয়মূলক ব্যয় উদ্দীপকের রহমান সাহেব ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। প্রথম বছর আয় করেন ১২ লক্ষ ৮০ হাজার টাকা। অর্থাৎ প্রথম বছর তার মোট গঠন ১২,৮০,০০০ টাকা। এখন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ৯৫,০০০ কোটি টাকা ধরা হলে, প্রকৃত বা নিট মূলধন গঠনের পরিমাণ হবে (১২,৮০,০০০ - ৯৫,০০০) কোটি বা ১১,৮৫০০০ কোটি টাকা।

উত্তর

উদ্দীপকে মূলধনের গতিশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ নিম্নরূপ-১. ঋণ সুবিধা: ব্যাংক ঋণ সুবিধা দিলে উদ্যোক্তারা ঋণ নিয়ে মূলধন গ্যঠনের সুযোগ পায়। ব্যাংক যদি ঋণের শর্ত সহজ করে দেয়, তাহলে উদ্যোক্তারা অধিক পরিমাণে ঋণ নিয়ে বিনিয়োগ করবে তখন মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে। ২. সুদের হার হ্রাস: উদ্যোক্তা তার প্রাপ্ত মুনাফা থেকে ঋণের সুদ পরিশোধ যদি সুদের হার হ্রাস করা হয় তাহলে উদ্যোক্তার মুনাফা বৃদ্ধি পায়। সে অধিক বিনিয়োগে আগ্রহী হয়। ফলে মূলধনের গতিশীলতা বাড়ে।৩. কর অবকাশ: সরকার কর আরোপ করলে উৎপাদিত দ্রব্যের দাম বাড়ে ফলে চাহিদা কমে। উৎপাদক লোকসানের সম্মুখীন হয়। সরকার কর অবকাশ দিলে উৎপাদক কম দামে পণ্য বিক্রয় করতে পারে। আর দাম কম হওয়ায় চাহিদা বাড়ে। উৎপাদক আরও উৎপাদন করার জন্য মূলধন বিনিয়োগ করে। ফলে মূলধনের গতিশীলতা বাড়ে।৪. কাঁচামাল: কাঁচামালের উপর শুল্ক তুলে দেয়ার ফলে উৎপাদকের উৎপাদন খরচ কমে মুনাফা বাড়ে। ফলে সে অধিক বিনিয়োগে আগ্রহী হয় এবং মূলধনের গতিশীলতা বাড়ে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।