শেয়ারFacebookWhatsApp

অর্থনীতিতে মূলধন কাকে বলে?

উত্তর: মানুষের শ্রমের দ্বারা উৎপন্ন সম্পদের যে অংশ সরাসরি ভোগের জন্য ব্যবহার না হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকেই অর্থনীতিতে মূলধন বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অর্থনীতিতে মূলধন কাকে বলে?

উদ্দীপক

আবুল কালাম একজন ব্যবসায়ী। হরিদেবপুর বাজারে তার একটি কাপড়ের দোকান রয়েছে। যাতে তার বিনিয়োগের পরিমাণ ৪ লক্ষ টাকা। এক বছর ব্যবসায় পরিচালনার পর হিসাব করে দেখেন তার মূলধন ৫ লক্ষ টাকা হয়েছে। পরবর্তী ছয় মাসে তিনি ৭০ হাজার টাকা মুনাফা লাভ করেন। সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানটি শহরে স্থানান্তর করবেন। তাছাড়া তার ২ লক্ষ টাকা স্থায়ী আমানত (FD) করা রয়েছে। [দিনাজপুর বোর্ড ২০১৬]

উত্তর

মানুষের শ্রমের দ্বারা উৎপন্ন সম্পদের যে অংশ সরাসরি ভোগের জন্য ব্যবহার না হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকেই অর্থনীতিতে মূলধন বলে।

উত্তর

কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রকৃত মূলধন দ্রব্যের মজুত বৃদ্ধিকেই মূলধন গঠন বা মূলধন সৃষ্টি বলে। অন্যভাবে যন্ত্রপাতি, কাঁচামাল, বিদ্যুৎ, পরিবহণ, দ্রব্য, রাস্তাঘাট, বাঁধ প্রভৃতি মূলধন দ্রব্য বেশি পরিমাণ তৈরি করাকে মূলধন গঠন বলে। দেশের মানুষের সঞ্চিত অর্থ সংগ্রহ করে মূলধন দ্রব্য উৎপাদনে বিনিয়োগ করলে মূলধন সৃষ্টি হয়। তাই কেবলমাত্র সঞ্চয় বৃদ্ধি পেলেই মূলধন গঠন হয় না।

উত্তর

উদ্দীপকে মূলধনের স্থানগত গতিশীলতা লক্ষ্য করা যায়। মূলধন যখন একস্থান থেকে অন্যস্থানে কিংবা একশিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তরিত হয় তখন তাকে মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা বলে। মূলধনের এরূপ গতিশীলতাকে আবার স্থানগত গতিশীলতাও বলে। উদ্দীপকের আবুল কালাম একজন কাপড় ব্যবসায়ী। তার হরিদেবপুরে একটি কাপড়ের দোকান রয়েছে। তিনি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে শহরে তার দোকানটি স্থানান্তর কবেন অর্থাৎ তার মূলধন স্থান পরিবর্তন করবে। এরূপ স্থান পরিবর্তন হওয়াকে মূলধনের স্থানগত গতিশীলতা বলে। সুতরাং, গ্রাম থেকে শহরে দোকানটি স্থানান্তর করায় এক্ষেত্রে মূলধনের স্থানগত গতিশীলতা সৃষ্টি হবে।

উত্তর

ব্যাংক ঋণ না পেলেও আবুল কালামের পক্ষে দোকান স্থানান্তর সম্ভব। যেসব বিষয় আবুল কালামের দোকানটি স্থানান্তরে সহায়তা করে সেগুলো হলো-১. মুনাফা: মুনাফা অর্জনের লক্ষ্যেই মূলত মূলধন স্থানান্তরিত হয়ে থাকে। এ জন্য বিনিয়োগকারীরা যে অঞ্চলে বা কারবারে মুনাফা লাভের সম্ভাবনা বেশি থাকে, সেসব অঞ্চলে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করতে উৎসাহী হয়।২. সহজলভ্য শ্রম: মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো সহজলভ্য শ্রম। দেশের অভ্যন্তরে বিশেষ পণ্য উৎপাদনের জন্যে ঐ অঞ্চলে মূলধন বিনিয়োগ উৎসাহিত হয়।৩. আর্থসামাজিক অবকাঠামোগত সুবিধা: দেশের বিশেষ অঞ্চলে বা স্থানে আর্থসামাজিক অবকাঠামো, যেমন- যোগাযোগ, যাতায়াত, বিদ্যুৎ, গ্যাস, ব্যাংক, বিমা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সামাজিক ও আর্থিক প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বেশি থাকে।৪. পর্যাপ্ত শিল্প নিরাপত্তা: দেশের অভ্যন্তরে কোনো অঞ্চলে উদ্যোক্তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি সমস্যায় না পড়ে তাহলে ঐ অঞ্চলে মূলধনের স্থানান্তর ঘটে।৫. নতুন করে নগরায়ন: কোনো দেশে নতুন করে নগরায়ন শুরু হলে ব্যবসায় বাণিজ্যে প্রসার ঘটে। ফলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়।৬. উপকরণের সহজলভ্যতা: দেশের অভ্যন্তরে কোনো অঞ্চলে বা কোনো শহরে বিশেষ কোনো পণ্যের উৎপাদনের জন্য কাঁচামাল খুব সহজলভ্য হয় তাহলে ঐ অঞ্চলে মূলধনের গতিশীলতা দেখা দেয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।