শেয়ারFacebookWhatsApp

ভাসমান মূলধন বলতে কী বোঝায়?

উত্তর: যেসব মূলধন একাধিক উৎপাদন কাজে ব্যবহার করা যায় এবং প্রয়োজনবোধে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা যায় তাকে ভাসমান মূলধন বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

ভাসমান মূলধন বলতে কী বোঝায়?

উদ্দীপক

মি. রায়হান 'মুন অ্যাপারেলস' নামক একটি নিটওয়ার রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক। তার দীর্ঘদিনের সঞ্চিত ২০ কোটি টাকা দিয়ে তিনি একটি চারতলা বাড়ি ও ৭০০টি অত্যাধুনিক সেলাই মেশিন কিনেন। এছাড়াও তার ৫ কোটি টাকার 'সঞ্চয়পত্র রয়েছে। ব্যাংক থেকে তিনি ৮ কোটি টাকা ঋণ গ্রহণ করেন এবং তা দিয়ে ৫ কোটি টাকার কাপড়, ১ কোটি টাকার সুতা, ১ কোটি টাকার বোতাম ক্রয় করলেন। আর শ্রমিকদের বেতন বাবদ খরচ করলেন ১ কোটি টাকা। তার নতুনভাবে কোনো ঋণ পাবার সুযোগ নেই। তিনি মনে করেন, মূলধনের পরিমাণ বাড়াতে পারলে উৎপাদন ও মুনাফা উভয়ই বাড়বে। [যশোর বোর্ড ২০১৬]

উত্তর

যেসব মূলধন একাধিক উৎপাদন কাজে ব্যবহার করা যায় এবং প্রয়োজনবোধে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা যায় তাকে ভাসমান মূলধন বলে।

উত্তর

যে মূলধন উৎপাদন কাজে একবার ব্যবহার করলেই নিঃশেষ হয়ে যায় তাকে চলতি মূলধন বলে। যেমন পেট্রোলকে চলতি মূলধন বলা হয়। কারণ স্বল্পগুমেয়াদী উৎস হতেই এ মূলধন সংগৃহীত হয় এবং ব্যবহার করার সাথে সাথে একসময় নিঃশেষ হয়ে যায়। তাই পেট্রোলকে চলতি মূলধন বলা হয়।

উত্তর

কোনো কারবারে চলতি মূলধন বলতে মোট মূলধনের সে অংশকে বুঝায় যা কোন চূড়ান্ত পণ্যদ্রব্য উৎপাদনে সরাসরি একবার মাত্র ব্যবহৃত হয়। যেমন কাঁচামাল ও উৎপাদিত দ্রব্য বাজারজাত করনের নিমিত্তে ব্যয়িত অর্থ। উদ্দীপকের মি. রায়হান ব্যাংক হতে নেওয়া ৮ কোটি টাকার ঋণ থেকে ৫ কোটি টাকার কাপড় ক্রয় করেন। যা চলতি মূলধন হিসেবে বিবেচিত হবে। আবার ১ কোটি টাকার সুতা ক্রয় করেন। এটিও চলতি মূলধন হিসেবে বিবেচিত। এছাড়া তিনি শ্রমিকদের বেতন বাবদ ১ কোটি টাকা ব্যয় করেন, যা চলতি মূলধনের অন্তর্গত। আবার তিনি ঋণের অবশিষ্ট ১ কোটি টাকা বোতাম ক্রয়ে ব্যয় করেন। এটিও চলতি মূলধন হিসেবে বিবেচ্য। সুতরাং, মি. রায়হানের চলতি মূলধনের পরিমাণ = (৫ কোটি টাকার কাপড় + ১ কোটি টাকার সুতা + ১ কোটি শ্রমিকের বেতন + ১ কোটি টাকার বোতাম) = ৮ কোটি টাকা।

উত্তর

মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদের যে অংশ সরাসরি ভোগের জন্য ব্যবহৃত না হয়ে পুনরায় অধিকতর উৎপাদনের কাজে লাগে তাকেই অর্থনীতিতে মূলধন বলে। উৎপাদনের জন্য অত্যাবশ্যকীয় শর্ত মূলধন। মূলধন বৃদ্ধি করে উৎপাদন ও মুনাফা বাড়ানা সম্ভব। মি. রায়হান তার প্রাথমিক দফায় উৎপাদিত পণ্য হতে প্রাপ্ত মুনাফার বৃহৎ অংশ ভোগে ব্যয় না করে সঞ্চয় করে তা তা পুনরায় মূলধন হিসেবে কাজে লাগাতে পারেন। মূলধনের, চাহিদা ও যোগান অনেকাংশে সরকারের মুদ্রানীতি দ্বার নিয়ন্ত্রিত হয়। তাই ঋণ মূলধনের যোগান হিসেবে ব্যবহার করা যেতে পারে। মি. রায়হান এ অতিরিক্ত মূলধন প্রাথমিক বিনিয়োগের কারণে শিল্পক্ষেত্রে ব্যয় সংকোচন ভোগ করবেন। এতে কম ব্যয়ে অধিক উৎপাদন হবে। আবার, অতিরিক্ত বিনিয়োগের ফলে ক্রমবর্ধমান উৎপাদন বিধিটি প্রযোজ্য হবে। ফলে মি. রায়হানের মুনাফা ও উৎপাদন বাড়বে। আবার, সঞ্চয়ের সামর্থ্যের ওপর মূলধন গঠন অনেকাংশেই নির্ভরশীল। অতিরিক্ত মুনাফা সঞ্চয় ও মূলধন গঠনের সামর্থ্য সৃষ্টি করবে। তাছাড়া যেহেতু মি. রায়হানের বিনিয়োগের সুযোগ-সুবিধা রয়েছে, তাই তার মূলধন অধিকতর ফলপ্রসূ হয়ে অধিক উৎপাদন ও মুনাফা নিশ্চিত করবে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।