শেয়ারFacebookWhatsApp

মূলধন কীভাবে সৃষ্টি হয়?

উত্তর: প্রকৃতপক্ষে সঞ্চিত অর্থ বা অন্যান্য উপাদান দিয়ে মূলধনের সৃষ্টি হয়। বর্তমান ভোগ হতে বিরত থেকে তা ভবিষ্যৎ উৎপাদন কাজে সহায়তা করলে, তাকে মূলধন বলে। তবে মূলধন বলতে অর্থ বা সে উৎপাদনের উপকরণকে বোঝায়। বর্তমানে প্রাপ্ত বা উৎপাদিত যে কোনো উপাদান বর্তমান ভোগে ব্যবহার না করে পরবর্তী উৎপাদনে কাজে লাগানো যায়। আর এ প্রক্রিয়ার মাধ্যমেই মূলধন গঠিত হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মূলধন কীভাবে সৃষ্টি হয়?

উদ্দীপক

শারমিনা মঈন সিডম এন্টারপ্রাইজ নামক একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটির কার্যক্রম চালাতে গিয়ে তাকে বিভিন্ন কাঁচামাল, যন্ত্রপাতি ক্রয় করতে হয়। এজন্য তার প্রচুর অর্থের প্রয়োজন হয়। প্রয়োজনীয় অর্থের অভাবে শারমিনা সময়মতো কাঁচামাল, যন্ত্রপাতি প্রভৃতি সংগ্রহ করতে পারে না। এজন্য প্রতিষ্ঠানটিতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। [সোনার বাংলা কলেজ, কুমিল্লা]

উত্তর

যে সম্পদ কোন আয় সৃষ্টি করে বা উপার্জনে সহায়তা করে তাকে মূলধন বলে।

উত্তর

প্রকৃতপক্ষে সঞ্চিত অর্থ বা অন্যান্য উপাদান দিয়ে মূলধনের সৃষ্টি হয়। বর্তমান ভোগ হতে বিরত থেকে তা ভবিষ্যৎ উৎপাদন কাজে সহায়তা করলে, তাকে মূলধন বলে। তবে মূলধন বলতে অর্থ বা সে উৎপাদনের উপকরণকে বোঝায়। বর্তমানে প্রাপ্ত বা উৎপাদিত যে কোনো উপাদান বর্তমান ভোগে ব্যবহার না করে পরবর্তী উৎপাদনে কাজে লাগানো যায়। আর এ প্রক্রিয়ার মাধ্যমেই মূলধন গঠিত হয়।

উত্তর

উদ্দীপকে শারমিনা মঈন সিডম এন্টারপ্রাইজ নামক একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটির উৎপাদন চালাতে গিয়ে তাকে বিভিন্ন কাঁচামাল, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করতে হয়। এর জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন হয়। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তিনি সময়মতো তার তৎক্ষণাৎ কর্মকাণ্ড পালনে ব্যর্থ হন এতে তার বিশেষ সমস্যা হয়। মূলধনের অভাবে সময়মতো উৎপাদন সম্ভব হয় না। উৎপাদনে অনেক সময় অপচয় হয়। সময়মতো কাঁচামাল ক্রয় করা যায় না। যাতে করে উৎপাদন ব্যবহৃত হয়। প্রয়োজনীয় শ্রমিক নিয়োগ দেওয়া যায় না। শ্রমিকদের মজুরি পরিশোধ করা যায় না। প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করতে অর্থ ঘাটতিতে ভুগতে হয়। এতে দেখা যায় পুরো উৎপাদনকার্য ব্যাহত হয়। মূলধন সময়মতো সরবরাহ না হলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য বা উদ্দেশ্য ব্যাহত হয়। প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়। প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি নষ্ট হয়। তথা জাতীয় প্রবৃদ্ধি কমে যায়। তাই উদ্দীপক অনুযায়ী আমরা বলতে পারি, শারমিনা মঈন তার মূলধন ঘাটতির জন্য উপরিউক্ত সমস্যাবলির সম্মুখীন হচ্ছেন। যা তার উৎপাদন কার্যের জন্য বিশেষভাবে অন্তরায়।

উত্তর

শিল্প প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মূলধনের যথেষ্ট প্রয়োজন রয়েছে। যেমন- মূলধন ব্যবহারের ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়। কোনো শ্রমিক যন্ত্রপাতি ব্যবহার না করে, যে পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারে, যন্ত্রপাতি ব্যবহার করলে তা অপেক্ষা অনেক বেশি দ্রব্য উৎপাদন করতে পারে। মূলধন ব্যবহারের ফলে প্রতিষ্ঠানের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পায় এবং তাদের দৈহিক শ্রম লাঘব হয়। ভারি ও কঠিন কাজগুলো এখন মানুষের দৈহিক শক্তির পরিবর্তে যন্ত্রপাতির সাহায্যে করা হয়ে থাকে। মূলধন ব্যবহারের ফলে প্রতিষ্ঠানের শ্রম ও ভোগের মধ্যে সংযোগ সাধন করা সম্ভবপর হয়। মূলধন ব্যবহারের ফলে অপেক্ষাকৃত কম সময়ে অধিক দ্রব্য উৎপাদিত হয়। এর ফলে একক প্রতি উৎপাদন ব্যয় কম হয়, এবং ক্রেতারা কম মূল্যে দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারে। মূলধন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি করে। কারণ, মূলধন বিনিয়োগের পরিমাণ যত বাড়ে দেশে ততই বেশি সংখ্যক মানুষের জন্য কাজের সৃষ্টি হয়। এ জন্য মূলধন বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থানের পরিমাণও বৃদ্ধি পায়। মূলধন যন্ত্রপাতি সংগ্রহ করতে সাহায্য করে। প্রায় প্রত্যেক উৎপাদন কার্যেই যন্ত্রপাতি প্রয়োজন। এটা ক্রয় করার জন্য বিপুল অর্থের দরকার হয়। মূলধনই সেই অর্থ সরবরাহ করে। মূলধনের সাহায্যে অপেক্ষাকৃত কম সময়ে অধিক উৎপাদন সম্ভবপর। এভাবে মূলধন কোনো প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষেত্রে সময়ের সদ্ব্যবহার করতে সাহায্য করে। পরিশেষে বলা যায়, বর্তমান উৎপাদন ব্যবস্থায় মূলধন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত দেশসমূহের দ্রুত ও ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের মূলে রয়েছে মূলধনের ভূমিকা।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।