মি. করিমের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. করিমের দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। কেননা তার দেশের যাবতীয় সম্পদ ও উৎপাদনের উপকরণ রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয় এবং দ্রব্য ও সেবা ভোগের ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা স্বীকৃত নয় যা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে। নির্দেশমূলক অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যক্রমের নিয়ন্ত্রণ কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে থাকে এবং সম্পদের মালিকানা ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রেরও উৎপাদিত পণ্য সমাজের মানুষের কাজের পরিমাণ ও যোগ্যতা অনুযায়ী বণ্টিত হয়। এ সমাজে কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি বিভক্ত করে। বিশুদ্ধ নির্দেশমূলক অর্থব্যবস্থায় উপকরণের ব্যক্তিমালিকানা নেই। একটা অর্থনীতিতে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ রাষ্ট্র বা সরকারের পক্ষে কোন কোন দ্রব্য ও সেবা কী পরিমাণে কোথায় এবং কীভাবে উৎপাদিত হবে তা নির্ধারণ কর। আবার দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে সম্পদের বণ্টন এবং উৎপাদিত পণ্য ও সেবা বণ্টন একই কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। এজন্য নির্দেশমূলক অর্থব্যবস্থাকে এই নিয়ন্ত্রিত অর্থনীতিও বলা হয় । যেহেতু মি. করিমের X দেশের বৈশিষ্ট্যের সাথে সমাজতান্ত্রিক বা নির্দেশনামূলক অর্থব্যবস্থার মিল রয়েছে। তাই বলা যায়, মি. করিমের দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মি. করিমের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর