শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মি. 'খ' এর স্থায়ী ও চলতি মূলধনের একটি সারণি তৈরি কর।

উত্তর: উৎপাদনে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য যে মূলধন ব্যবহার করা হয় তাকে স্থায়ী মূলধন বলে। অন্যভাবে যেসব মূলধন উৎপাদন কাজে বারবার ব্যবহার হলেও কোনো ক্ষতি বা পরিবর্তন হয় না; তাকে স্থায়ী মূলধন বলা হয়। অন্যদিকে ফার্মে দৈনন্দিন কর্মকাণ্ড চালানোর জন্য যে মূলধন প্রয়োজন হয়, তাকে চলতি বা কার্যকর বা অর্থনৈতিক- মূলধন বলে। চলতি মূলধন উৎপাদন কাজে একবারই ব্যবহার করা, যায় এবং এতে রূপগত পরিবর্তন ঘটে। উদ্দীপকে প্রাপ্ত তথ্য থেকে নিচে স্থায়ী ও চলতি মূলধনের একটি সারণি তৈরি করা হলো— স্থায়ী মূলধন চলতি মূলধন ১. প্লট ক্রয় - ৫০ লক্ষ ২. দোকান ক্রয় - ১০ লক্ষ ৩. লিচু বাগান ক্রয় - ১০ লক্ষ ১. দ্রব্যসামগ্রী ক্রয় - ৫ লক্ষ ২. মজুরি ও অন্যান্য - ৪ লক্ষ ৩. চারাগাছ ক্রয় - ১ লক্ষ মোট = ৭০ লক্ষ মোট = ১০ লক্ষ

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মি. 'খ' এর স্থায়ী ও চলতি মূলধনের একটি সারণি তৈরি কর।

উদ্দীপক

মি. 'খ' এর নিকট ৮০ লক্ষ টাকা আছে। তিনি ৫০ লক্ষ টাকা নিয়ে ঢাকায় একটি প্লট কিনেন। ১০ লক্ষ টাকা দিয়ে একটি দোকান ক্রয় করেন । দোকানে বিক্রয়ের জন্য ৫ লক্ষ টাকার দ্রব্যসামগ্রী কিনেন। ১০ লক্ষ টাকায় গ্রামে একটি লিচু বাগান কিনেন এবং বাগানের চারাগাছ বাবদ আরও ১ লক্ষ টাকা ব্যয় করেন। বাকি টাকা মজুরি ও অন্যান্য ব্যয় বাবদ নিজের কাছে রেখে দেন।

Rajshahi · 2018

উত্তর

মূলধন হলো মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সেসমস্ত জিনিস, যে জিনিসটি পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়।

উত্তর

মানুষের আয় থেকে ভোগ বাদ দিয়ে যা থাকে তাই সঞ্জয়। মানুষের সঞ্জয় বেশি হলে বিনিয়োগও বেশি হয়। ফলে মূলধনের পরিমাণ বাড়ে। আবার মানুষের সঞ্জয় হ্রাস পেলে বিনিয়োগ হ্রাস পায় ফলে মূলধনের পরিমাণ কমে। সুতরাং সঞ্জয় ও মূলধনের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান।

উত্তর

উৎপাদনে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য যে মূলধন ব্যবহার করা হয় তাকে স্থায়ী মূলধন বলে। অন্যভাবে যেসব মূলধন উৎপাদন কাজে বারবার ব্যবহার হলেও কোনো ক্ষতি বা পরিবর্তন হয় না; তাকে স্থায়ী মূলধন বলা হয়। অন্যদিকে ফার্মে দৈনন্দিন কর্মকাণ্ড চালানোর জন্য যে মূলধন প্রয়োজন হয়, তাকে চলতি বা কার্যকর বা অর্থনৈতিক- মূলধন বলে। চলতি মূলধন উৎপাদন কাজে একবারই ব্যবহার করা, যায় এবং এতে রূপগত পরিবর্তন ঘটে। উদ্দীপকে প্রাপ্ত তথ্য থেকে নিচে স্থায়ী ও চলতি মূলধনের একটি সারণি তৈরি করা হলো— স্থায়ী মূলধন চলতি মূলধন ১. প্লট ক্রয় - ৫০ লক্ষ ২. দোকান ক্রয় - ১০ লক্ষ ৩. লিচু বাগান ক্রয় - ১০ লক্ষ ১. দ্রব্যসামগ্রী ক্রয় - ৫ লক্ষ ২. মজুরি ও অন্যান্য - ৪ লক্ষ ৩. চারাগাছ ক্রয় - ১ লক্ষ মোট = ৭০ লক্ষ মোট = ১০ লক্ষ

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের মি. 'খ' এর ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন বৃদ্ধির সুযোগ রয়েছে । তার মূলধন বৃদ্ধির জন্য মূলধন গঠন করতে হবে। এক্ষেত্রে প্রকৃত মূলধন দ্রব্যের বৃদ্ধিই হলো মূলধন গঠন। অন্যভাবে মূলধন গঠন প্রক্রিয়ায় যন্ত্রপাতি, পরিবহন ও যোগাযোগের দ্রব্য, বিদ্যুৎ, সেচ ইত্যাদি অধিক পরিমাণে উৎপাদিত হয় যা আবার অধিক উৎপাদনে সহায়তা করে। অধিক মূলধনী দ্রব্যাদি সৃষ্টির জন্য সঞ্চয় ও বিনিয়োগ আবশ্যক। তাই মূলধন গঠন প্রাথমিকভাবে সঞ্চয় ও বিনিয়োগের ওপর নির্ভর করে। প্রকৃতপক্ষে সঞ্চিত অর্থ সংগ্রহ করে মূলধনী দ্রব্যাদি উৎপাদনে বিনিয়োগ করলে মূলধন সৃষ্টি হয়। মি. 'খ' নিম্নোক্ত উপায়ে মূলধন গঠন করতে পারে— ১. আর্থিক সঞ্চয় সৃষ্টি : সঞ্জয় মূলধন গঠনের জন্য অপরিহার্য। সঞ্জয় সৃষ্টিতে ব্যক্তিগত সঞ্জয়ই মুখ্য ভূমিকা পালন করে। ব্যক্তি বিশেষের সঞ্জয় নির্ভর করে তার সঞ্চয়ের সামর্থ্য ও সঞ্চয়ের ইচ্ছার ওপর। মি. খকে মূলধন গঠনের জন্য প্রথমে আর্থিক সঞ্জয় সৃষ্টি করতে হবে। ২. আর্থিক সঞ্চয় সংগ্রহ : মূলধন গঠনের দ্বিতীয় পর্যায়ে সঞ্চিত অর্থ সংগ্রহ করে বিনিয়োগের ক্ষেত্রে যোগান দেওয়া। মি. খ যেখানে যে অবস্থায় আর্থিক সঞ্জয় সৃষ্টি করে থাকুক না কেন সেই সঞ্জয় সংগ্রহ করে বিনিয়োগ করতে হবে। ৩. আর্থিক সঞ্চয়কে মূলধনী দ্রব্যে রূপান্তর : মূলধন গঠনের শেষ পর্যায়ে সঞ্চিত অর্থকে বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যে রূপান্তর করতে হয়। এভাবে মি. 'খ' এর ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন বৃদ্ধি করতে পারে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।