'অ' দেশের সঞ্চয়কে মূলধনে রূপান্তরের উপায় নিয়ে তোমার মতামত উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'অ' দেশে তেল উত্তোলনের কাজে প্রচুর লোক নিয়োগ হওয়ায় মানুষের আয় বৃদ্ধি পায় এবং সঞ্চয়ের আগ্রহও বৃদ্ধি পায়। দেশে তেল ছাড়া অন্যান্য ক্ষেত্র বিকশিত না হওয়াই ব্যাংকে অলস জমার পরিমাণ বাড়তে থাকে। এ অবস্থায় দেশের সঞ্চয়কে মূলধনে রূপান্তর একান্ত প্রয়োজন। দেশের সার্বিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আর্থিক সঞ্চয় সংগ্রহ করে তা বিনিয়োগের ক্ষেত্রে যোগান দেওয়া প্রয়োজন - এক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যকর ভূমিকা রয়েছে। সঞ্জয় বৃদ্ধি ও বিনিয়োগ ক্ষেত্রে তার সুষ্ঠু ব্যবহার সরকারের আর্থিক ও রাজস্বনীতির ওপরও বহুলাংশে নির্ভরশীল। মূলধন গঠনের শেষ পর্যায়ে সঞ্চিত অর্থকে বিনিয়োগের মাধ্যমে মূলধন দ্রব্যে রূপান্তর করা দরকার। এজন্য প্রয়োজন হলো দেশে সুদৃঢ় আর্থসামাজিক বুনিয়াদ গড়ে তোলা এবং বিভিন্ন সুযোগ-সুবিধাসহ বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা। এছাড়া জনগণের ওপর কর বৃদ্ধি, বেসরকারি খাত থেকে সরকারি খাতে অর্থ স্থানান্তর, ঘাটতি বাজেট নীতি অনুসরণ এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে ঋণ গ্রহণ ইত্যাদি উপায়ে অর্থসংস্থান করে তা দেশের অবকাঠামো নির্মাণ ও অন্যান্য উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করা হলে দীর্ঘ মেয়াদে দেশে প্রকৃত মূলধন গঠন বৃদ্ধি পেতে পারে ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'অ' দেশের সঞ্চয়কে মূলধনে রূপান্তরের উপায় নিয়ে তোমার মতামত উদ্দীপ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
এ ধরনের মূলধন উৎপাদন ক্রিয়ার মধ্যে বৃত্তের মতো আবর্তিত হয় বলে একে আবর্তিত মূলধনও (Circulation Capital) বলে। যেমন- ধান উৎপাদনের ক্ষেত্রে বীজ হলো মূলধন। বীজ দ্বারা ধান উৎপাদিত হলে তার কিছু অংশ আবার ব্যবহারের জন্য বীজ হিসেবে রাখা হয়।উত্তর
উত্তর