উদ্দীপকে উল্লিখিত সহায়তাসমূহ তপনের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সহায়তাসমূহ তপনের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। তপনের ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে সকল সহায়তা গ্রহণের মাধ্যমে মূলধন বৃদ্ধি সম্ভব হয়েছে নিম্নে এ বিষয়ে সংক্ষেপে আলোচনা করা হলো— ১. শিক্ষা ও প্রশিক্ষণ: তপন উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে সম্ভবপর হয়েছেন। এক্ষেত্রে তিনি যুব উন্নয়ন কেন্দ্র থেকে হাঁস-মুরগি ও ভেড়া পালনের প্রশিক্ষণ নেয়। আর এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমেই তপন আত্মনির্ভরশীল হয়ে উঠতে পেরেছে। বর্তমানে তার ব্যবসার আকার বৃদ্ধি পাওয়ায় তিনি মূলধনের পরিমাণ বৃদ্ধি করেছেন । ২.কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ দান: কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ পাওয়া সম্ভবপর হওয়ায় তপন ঋণ গ্রহণে আগ্রহ পোষণ করে। ফলে তপন এ ঋণ গ্রহণের মাধ্যমে মূলধনের যোগান বৃদ্ধি করতে পেরেছেন। ৩. বিনিয়োগের পরিবেশ: তপনের ব্যক্তিগত ইচ্ছার পাশাপাশি বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ পাওয়ায় তিনি মূলধন বৃদ্ধিতে আগ্রহ পোষণ করে থাকেন ৷
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সহায়তাসমূহ তপনের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর