শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মূলধনের যেসব গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায় সেগুলো চিহ্নিত কর।

উত্তর: উদ্দীপকে মূলধনের স্থানগত এবং শিল্পগত গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায় । ১. মূলধনের স্থানগত গতিশীলতা : (যেসব মূলধন সামগ্রী একস্থান থেকে নিয়ে অন্য স্থানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবহার করা যায় সেসব মূলধনের স্থানগত গতিশীলতা রয়েছে কারখানার কিছু সাধারণ যন্ত্রপাতি, আসবাবপত্র এবং ভারী ও হালকা-বৈদ্যুতিক সরঞ্জাম, শিল্পের কাঁচামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে সংশ্লিষ্ট শিল্পে ব্যবহার করা যায়। উদ্দীপকে সালাম সাহেব সাভার থেকে ইসলামপুরে ব্যবসায় স্থানান্তর করেন যা স্থানগত গতিশীলতাকে নির্দেশ করে । ২. শিল্পগত গতিশীলতা : এমন কিছু মূলধন সামগ্রী আছে যেগুলো এক শিল্প থেকে অন্য শিল্পে ব্যবহার করা যায়। সেসব মূলধনের শিল্পগত গতিশীলতা রয়েছে। কারখানার আসবাবপত্র, কম্পিউটার ও বৈদ্যুতিক সরঞ্জামের মতো মূলধন সামগ্রী এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করা যায়। উদ্দীপকে সালাম সাহেব তার মূলধন পোলট্রি খামার থেকে কাপড়ের মিলে স্থানান্তর করেন, যা শিল্পগত গতিশীলতাকে নির্দেশ করে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে মূলধনের যেসব গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায় সেগুলো চিহ্নিত কর।

উদ্দীপক

সালাম সাহেব সাভারে তার পোলট্রি খামারটি বিক্রয় করে সেই টাকায় ঢাকার ইসলামপুরে কাপড়ের মিলের জন্য একটি ভবন নির্মাণ করলেন । এরপর সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে মিলের কলকব্জা ক্রয় করেন এবং শেষে জনতা ব্যাংক থেকে আরও ১০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে মিলটি চালু করেন।

Comilla · 2019

উত্তর

যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে বা উৎপাদনে সহায়তা করে তাকে মূলধন বলে ।

উত্তর

সঞ্জয় মূলধন গঠনে প্রত্যক্ষভাবে সহায়তা করে। সঞ্জয় হতে মূলধনের সৃষ্টি। মানুষ তার আয়ের সম্পূর্ণ অংশ বর্তমানে উপভোগ না করে কিছুটাং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। এ সঞ্চিত অর্থ যখন বিনিয়োগ কাজে নিয়োজিত হয় তখন তা মূলধনে পরিণত হয় এভাবে সঞ্চয় মূলধন গঠনকে প্রভাবিত করে।

উত্তর

উদ্দীপকে মূলধনের স্থানগত এবং শিল্পগত গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায় । ১. মূলধনের স্থানগত গতিশীলতা : (যেসব মূলধন সামগ্রী একস্থান থেকে নিয়ে অন্য স্থানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবহার করা যায় সেসব মূলধনের স্থানগত গতিশীলতা রয়েছে কারখানার কিছু সাধারণ যন্ত্রপাতি, আসবাবপত্র এবং ভারী ও হালকা-বৈদ্যুতিক সরঞ্জাম, শিল্পের কাঁচামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে সংশ্লিষ্ট শিল্পে ব্যবহার করা যায়। উদ্দীপকে সালাম সাহেব সাভার থেকে ইসলামপুরে ব্যবসায় স্থানান্তর করেন যা স্থানগত গতিশীলতাকে নির্দেশ করে । ২. শিল্পগত গতিশীলতা : এমন কিছু মূলধন সামগ্রী আছে যেগুলো এক শিল্প থেকে অন্য শিল্পে ব্যবহার করা যায়। সেসব মূলধনের শিল্পগত গতিশীলতা রয়েছে। কারখানার আসবাবপত্র, কম্পিউটার ও বৈদ্যুতিক সরঞ্জামের মতো মূলধন সামগ্রী এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করা যায়। উদ্দীপকে সালাম সাহেব তার মূলধন পোলট্রি খামার থেকে কাপড়ের মিলে স্থানান্তর করেন, যা শিল্পগত গতিশীলতাকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে সালাম সাহেবের ক্ষেত্রে দুই ধরনের মূলধন দেখা যায়। যথা- (i) স্থায়ী মূলধন (ii) চলতি মূলধন। এদের মধ্যে চলতি মূলধন স্বল্প সময়ে অধিক সুনাম বৃদ্ধি করে। উৎপাদনে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য যে মূলধন ব্যবহার করা হয়, তাকে স্থায়ী মূলধন বলে। অন্যভাবে, যেসব মূলধন উৎপাদন কাজে বারবার ব্যবহার হলেও কোনো ক্ষতি বা পরিবর্তন হয় না তাকে স্থায়ী মূলধন (Fixed Capital) বলা হয়। স্থায়ী মূলধন বলতে সব রকম কলকব্জা, কলকারখানা, দালানকোঠা, চাষের জমি, আসবাবপত্র ও অন্যান্য দ্রব্য বা সেবা; যা উৎপাদনে সংগঠন অর্থাৎ ব্যক্তিবর্গ ব্যবহার করে তাকে বোঝায়। যেমন- সালাম সাহেবের কাপড়ের মিলের জন্য ভবন, কলকব্জা ইত্যাদি। এ ধরনের মূলধন ব্যবসায়ের ভিত্তি বলে তা সুনাম অর্জন করতে পারে না ফার্মে দৈনন্দিন কর্মকাণ্ড চালানোর জন্য যে মূলধন প্রয়োজন হয়, তাকে চলতি বা কার্যকর বা অর্থনৈতিক মূলধন বলে। চলতি মূলধন উৎপাদন কাজে কেবল একবারই ব্যবহার করা যায় এবং এতে এর রূপগত পরিবর্তন ঘটে। চলতি মূলধন উৎপাদন ক্রিয়ার মধ্যে বৃত্তের মতো আবর্তিত হয় বলে একে আবর্তিত মূলধনও (Circulation Capital) বলে । এ ধরনের মূলধন স্বল্প সময়ে অধিক সুনাম বৃদ্ধি করে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।