উদ্দীপকে মি. লি. পিংয়ের মূলধনের কোন ধরনের গতিশীলতা পরিলক্ষিত হয়- ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে মি. লি পিংয়ের মূলধনের আন্তর্জাতিক গতিশীলতা পরিলক্ষিত হয়। উদ্দীপকের জনাব রায়হান দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় বসবাস করেন । সেখানে তার কোরিয়ান নাগরিক মি. লি. পিংয়ের সাথে বন্ধুত্ব হয়। মি. পিং রায়হান সাহেবকে তার দেশ সম্পর্কে, দেশের বিনিয়োগের অনুকূল পরিবেশ সম্পর্কে জানতে চায়। এরপর মি. লি পিং জনাব রায়হানের সাথে ব্যবসায়ের যথেষ্ট ইচ্ছা পোষণ করেন। ফলে তিনি মি. রায়হানের সাথে যৌথভাবে ঢাকার অদূরে আশুলিয়ায় একটি জুতার কারখানা স্থাপন করেন। এক্ষেত্রে মি. লি পিংয়ের মূলধনের ভৌগোলিক গতিশীলতা পরিলক্ষিত হয়। যাকে আমরা আন্তর্জাতিক গতিশীলতা বলে নির্দেশ করতে পারি। অধিক মুনাফা লাভের আশায় এক দেশ থেকে অন্য দেশে মূলধনের স্থানান্তর করা হলে তাকে আন্তর্জাতিক গতিশীলতা বলে। যেমন— চীনের মূলধন বাংলাদেশে ব্যবহৃত হয়। উদ্দীপকের মি. লি পিং দক্ষিণ কোরিয়ার নাগরিক হয়েও সে বাংলাদেশে এসে মূলধন বিনিয়োগ করে ব্যবসায় করছে। তাই উপরের সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা বলতেই পারি, এখানে মি. লি পং এর মূলধনে আন্তর্জাতিক গতিশীলতা প্রকাশিত হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. লি. পিংয়ের মূলধনের কোন ধরনের গতিশীলতা পরিলক্ষিত হয়- …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর