মজুরি যখন ১৪ টাকা তখন শ্রমের যোগানের সাথে মজুরির কী ধরনের সম্পর্ক হয় এবং কেন? ব্যাখ্যা করো।
উত্তর: মজুরি ১৪ টাকা হলে মজুরির সাথে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক তৈরি হয়। সাধারণত প্রথম দিকে মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে। অর্থাৎ প্রাথমিক মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক সম্মুখীন। তাই শ্রমের যোগান রেখা ডানে ঊর্ধ্বগামী হয়। কিন্তু একটি নির্দিষ্ট মজুরিতে পৌঁছানোর পর শ্রমিকরা সন্তুষ্ট থাকে। পরবর্তীতে আরও মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান হ্রাস পায়। ফলে শ্রমের যোগান রেখা পেছনের দিকে বেঁকে যায়। এতে পশ্চাৎগামী শ্রমের যোগান রেখার সৃষ্টি হয়। উদ্দীপকে দেখা যায়, ৮ টাকা মজুরি হারে যোগান ২ একক। পরবর্তীতে মজুরি বেড়ে ১০ টাকা হলে যোগান হয় ৬ একক। অর্থাৎ মজুরি বাড়ায় শ্রমের যোগান বেড়েছে। ফলে রেখাটি ডানে ঊর্ধ্বমুখী হয়েছে। এরপর মজুরি আরও বেড়ে ১৪ টাকা হলে যোগান কমে ৪ একক হয়। ফলে যোগান রেখা পেছনের দিকে বেকে যায়। অর্থাৎ ১৪ টাকা মজুরির স্তরে মজুরি বৃদ্ধিতে যোগান হ্রাস পায়। অর্থাৎ এ স্তরে শ্রমের মজুরির সাথে যোগানের বিপরীত সম্পর্ক দেখা যায়। নির্দিষ্ট সীমার মজুরির পর শ্রমিকরা বিশ্রাম ও বিনোদনের প্রতি আকর্ষিত ও নির্দিষ্ট মজুরিতে সন্তুষ্ট থাকে। অতিরিক্ত মজুরির ফলে তারা কাজে অনীহা প্রকাশ করে। তারা বিশ্রাম ও বিনোদনের দিকে আগ্রহী হয়ে যায়। তখন শ্রমের যোগান হ্রাস পায়। তাই ঐ নির্দিষ্ট সীমার পর শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয়। তাই এ স্তরে শ্রমের মজুরির সাথে যোগানের বিপরীত সম্পর্ক দেখা যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মজুরি যখন ১৪ টাকা তখন শ্রমের যোগানের সাথে মজুরির কী ধরনের সম্পর্ক হ…
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর