আফিয়ার কোম্পানির গৃহীত পদক্ষেপের ফলে তার শ্রমের দক্ষতা কীভাবে প্রভাবিত হবে বলে তুমি মনে কর? মতামত লেখ ।
উত্তর: আফিয়ার কোম্পানির গৃহীত পদক্ষেপের ফলে অর্থাৎ তার উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ এর ব্যবস্থা গ্রহণের ফলে আফিয়ার শ্রমের দক্ষতা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি ।শ্রমের দক্ষতা বৃদ্ধি করতে হলে শিক্ষা ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ প্রয়োজন। শিক্ষা ব্যক্তিজীবন এবং জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। একজন মানুষ নিরক্ষর থাকতে পারে কিন্তু তাকে কর্মমুখী শিক্ষাদান করলে তার দক্ষতা বৃদ্ধি পায়। কোনো দেশের শিক্ষিত এবং প্রশিক্ষিত জনবল অধিক উৎপাদনে সক্ষম। প্রশিক্ষণবিহীন শিক্ষিত মানুষের গুণগত মান উন্নয়ন সম্ভব নয়। শ্রমের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ জরুরি। প্রশিক্ষিত শ্রমশক্তিকে অধিক উন্নত প্রযুক্তিগত কর্মে প্রয়োগ করলে তা থেকে প্রাপ্তি অনেক বেশি হয়। তাছাড়া প্রশিক্ষিত লোক কোনো কাজের ক্ষেত্রে দ্রুত ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে ভালো ফলাফল দিতে পারে ।সুতরাং দেখা যায়, আফিয়ার কোম্পানির গৃহীত সিদ্ধান্ত উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ-এর ব্যবস্থা করার মাধ্যমে শ্রমের দক্ষতাকে প্রভাবিত করতে পারে ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
আফিয়ার কোম্পানির গৃহীত পদক্ষেপের ফলে তার শ্রমের দক্ষতা কীভাবে প্রভ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর