উদ্দীপক অনুযায়ী, পাকা রাস্তার কারণে সজিব মিয়ার জমির ক্ষেত্রে অর্থনীতির কোন ধারণার সম্পর্কযুক্ত হবে?- চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পাকা রাস্তার কারণে অর্থনৈতিক উন্নয়ন ঘটায় সজিব মিয়ার জমির মূল্য কয়েকগুণ বেড়ে অনুপার্জিত আয় সৃষ্টি হয়।উন্নয়নের ফলে এলাকায় জমির চাহিদা বেড়ে যায় এবং জমির মূল্য আগের চেয়ে বেশি হয়। তাই জমির মালিকগণ অতিরিক্ত আয় ভোগ করে। কিন্তু এই বর্ধিত আয়ের জন্য তাকে অর্থ ব্যয় করতে হয় না। এভাবে জমির মালিক বিনা খরচ বা পরিশ্রমে যে অতিরিক্ত আয় ভোগ করে তাকে অনুপার্জিত আয় বলে।উদ্দীপকের সজিব মিয়ার কৃষি জমি রয়েছে। তার জমির পাশ দিয়ে একটি পাকা রাস্তা হয়েছে। ফলে তার জমির দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ, যদি তার জমির দাম বাড়ে তবে কোনো বিনিয়োগ ছাড়াই তার অতিরিক্ত আয় হবে। এতে তাকে কোনো প্রকার অর্থ ব্যয় করতে হবে না। এক্ষেত্রে অনুপার্জিত আয়ের সৃষ্টি হবে। কোনো দেশে লোকসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন ঘটলে সাধারণভাবে জমির দাম বাড়ে। তাছাড়া নতুন শহর গড়ে ওঠা বা প্রসারিত হওয়ার ফলে জমির দাম বাড়ে।জমির দাম বাড়ায় জমির মালিককে কোনো অর্থ বিনিয়োগ করতে হয় না। আবার পরিশ্রমের প্রয়োজন হয় না। অর্থাৎ, বিনা পরিশ্রমে অর্থ ব্যয় না করেই জমির মালিক অতিরিক্ত আয় করে। এছাড়াও, প্রশাসন বিকেন্দ্রীকরণের ফলে সরকারি সেবা বাড়ে। ফলে অনুপার্জিত আয় বাড়ে। তাই বলা যায়, সজিব মিয়ার জমির পাশ দিয়ে পাকা রাস্তা হওয়ায় তার জমির দাম বেড়ে অনুপার্জিত আয় সৃষ্টি হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, পাকা রাস্তার কারণে সজিব মিয়ার জমির ক্ষেত্রে অর্থনী…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর