উদ্দীপকে নির্দেশিত B কারবারের সুবিধা ও অসুবিধাগুলো বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] কারবারটি হলো যৌথ মূলধনি কারবার।যৌথ মূলধনি কারবার বলতে বহু সংখ্যক ব্যক্তির যৌথ মালিকানায় গঠিত কারবারকে বোঝায়। এ ধরনের কারবারের সুবিধাগুলো হলো পর্যাপ্ত মূলধন সংগ্রহ, বৃহদায়তন প্রতিষ্ঠান, সীমাবদ্ধ দায়, শেয়ার হস্তান্তরযোগ্য ইত্যাদি। এছাড়াও এসব প্রতিষ্ঠানের স্থায়িত্ব বেশি হয়। কোনো সদস্য মারা গেলে এ কারবারের অস্তিত্ব বিলুপ্ত হয় না।উদ্দীপকের শেয়ার হস্তান্তরযোগ্য এখানে ক্ষমতা কেন্দ্রীকরণ বিদ্যমান।এছাড়াও কারবারটির স্থায়িত্ব অধিক। উক্ত বৈশিষ্ট্যগুলো যৌথ মূলধনি কারবারের সাথে সামঞ্জস্যপূর্ণ। এ কারবার সরকারের সুনির্দিষ্ট কোম্পানি আইন বা নীতিমালা অনুযায়ী গঠিত হওয়ায় এ ধরনের প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বেশি থাকে। এছাড়া যৌথ মূলধনি কারবারে অধিক মূলধন সংগ্রহের সুবিধা থাকে বলে বৃহদায়তনে উৎপাদন করা যায়। কারবারের কোনো শেয়ারহোল্ডার মারা গেলে কিংবা দেউলিয়া হলে কোম্পানি বন্ধ হয়ে যায় না। ফলে কারবার পরিচালনায় তেমন কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় না।যৌথ মূলধনি কারবারের শেয়ার অনেকে ক্রয় করে বলে শেয়ার ক্রয়ের অনুপাতে কারবারের ঝুঁকি ও শেয়ার হোল্ডারগণের মধ্যে ভাগ হয়ে যায়।এর ফলে মাথাপিছু ঝুঁকি গ্রহণের মাত্রাও কমে যায়। এছাড়া এ ধরনের কারবার শেয়ার হোল্ডারদের নির্বাচিত পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়। এতে দক্ষ কর্মচারীর সমাবেশ ঘটে এবং উন্নত প্রযুক্তি ব্যবহৃত হওয়ার সুযোগ তৈরি হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত B কারবারের সুবিধা ও অসুবিধাগুলো বিশ্লেষণ করো।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর