উদ্দীপক হতে বিভিন্ন ধরনের মূলধন চিহ্নিত পূর্বক তার পরিমাণ নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে স্থায়ী ও চলতি মূলধন ব্যবহার করা হয়েছে।যেসব মূলধনসামগ্রী উৎপাদন ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়, তাদেরকে স্থায়ী মূলধন বলে। এ ধরনের মূলধন বারবার ব্যবহারের ফলে নিঃশেষ হয় না। যেমন- ভবন, যন্ত্রপাতি, গুদামঘর ইত্যাদি। অন্যদিকে, যেসব মূলধন উৎপাদন কাজে একবার ব্যবহার করলেই এর রূপগত পরিবর্তন ঘটে, তাদেরকে চলতি মূলধন বলে। যেমন-কাঁচামাল, তুলা, বীজ ইত্যাদি। উদ্দীপকের তথ্যের আলোকে জনাব ফয়সালের উৎপাদনে স্থায়ী মূলধন: বাড়ি ভাড়া = ২০,০০০ টাকা বৈদ্যুতিক বিল বাবদ = ৬,০০০ টাকা মেশিন মেরামত খরচ = ৩,০০০ টাকা মোট স্থায়ী মূলধনের পরিমাণ = ২৯,০০০ টাকা এবং চলতি মূলধন: কাঁচামাল = ৩০,০০০ টাকা শ্রমিকের মজুরি = ৬০,০০০ টাকা ∴ মোট চলতি মূলধন = ৯০,০০০ টাকা তাই বলা যায়, মোট স্থায়ী মূলধনের পরিমাণ ২৯,০০০ টাকা। আর মোট চলতি মূলধন হলো ৯০,০০০ টাকা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে বিভিন্ন ধরনের মূলধন চিহ্নিত পূর্বক তার পরিমাণ নির্ণয় করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর