করিমের শ্রমের যোগান রেখার আকৃতি কেন এমন হয় তা বিশ্লেষণ করো।
উত্তর: শ্রমের যোগান রেখা প্রাথমিক অবস্থায় ঊর্ধ্বগামী হলেও নির্দিষ্ট সীমার পর তা পশ্চাৎগামী হয়ে পড়ে।সাধারণত মজুরির সাথে শ্রমের যোগান সমমুখী। তাই শ্রমের যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। কিন্তু একটি নির্দিষ্ট মজুরিতে যদি শ্রমিকরা সন্তুষ্ট থাকে, তাহলে ঐ মজুরির পর আরও মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান হ্রাস পায়। যার ফলশ্রুতিতে পশ্চাৎগামী শ্রমের যোগান রেখার সৃষ্টি হয়। উদ্দীপকে, মজুরি ১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৫০ টাকা হলে শ্রমের যোগান ৬ ঘণ্টা থেকে বৃদ্ধি পেয়ে ৮ ঘণ্টা হয়। অর্থাৎ, এ অবস্থায় মজুরি ও শ্রমের যোগান সমমুখী সম্পর্কযুক্ত ও শ্রমের যোগান রেখা ঊর্ধ্বমুখী হয়। এরপর ১৫০ টাকা থেকে মজুরি আরও বৃদ্ধি পেয়ে ৩০০ টাকা হলে শ্রমিকরা বিশ্রামের প্রতি মনোযোগী হয়। কারণ তারা ১৫০ টাকা মজুরিতেই সন্তুষ্ট থাকে। ফলশ্রুতিতে ৩০০ টাকা মজুরিতে শ্রমের যোগান ৮ ঘণ্টা থেকে হ্রাস পেয়ে ৬ ঘণ্টা হয়। অর্থাৎ, শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয়।নির্দিষ্ট সীমার মজুরির পর শ্রমিকরা বিশ্রাম ও বিনোদনের প্রতি আকর্ষিত হয় ও নির্দিষ্ট মজুরিতে সন্তুষ্ট থাকায় ঐ নির্দিষ্ট সীমার পর শ্রমের মজুরি বাড়ানো হলেও যোগান বৃদ্ধি পায় না। বরং যোগানের পরিমাণ হ্রাস-পায়। এ কারণে শ্রমের যোগান রেখা প্রথমে বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়। এরপর বামদিকে ঊর্ধ্বগামী হাওয়ায় শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হতে দেখা যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
করিমের শ্রমের যোগান রেখার আকৃতি কেন এমন হয় তা বিশ্লেষণ করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর