উদ্দীপক থেকে প্রাপ্ত শ্রমের যোগান রেখার আকৃতির কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক থেকে প্রাপ্ত শ্রমের যোগান রেখার আকৃতির কারণ বিশ্লেষণের জন্য উদ্দীপকের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে শ্রমের যোগান রেখা ( [গণিত] ) অঙ্কন করা হলো। প্রকৃত পক্ষে মজুরি অধিক বাড়ায় শ্রমিক মজুরি বৃদ্ধির তুলনায় বিশ্রামকে পছন্দ করে। ওই অবস্থায় তিনি শ্রমের যোগান কমিয়ে বিশ্রাম বাড়ান, চিত্তবিনোদনের ব্যবস্থা করেন এবং পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য অধিক সময় ব্যয় করেন। এ অবস্থায় শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হয়। এসব কারণে [গণিত] রেখা অধিক মজুরিতে বামদিকে পশ্চাৎমুখী হয় 'অর্থাৎ বেঁকে যায়। চিত্রে অঙ্কিত [গণিত] রেখার আকৃতি পর্যালোচনা করে বলা যায়, একজন শ্রমিক প্রতিঘণ্টা ২০ টাকা মজুরিতে ৫ শ্রমঘণ্টা যোগান দেন যা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়। মজুরি বৃদ্ধি পেয়ে ৪০ টাকা ও ৬০ টাকা হলে তিনি যথাক্রমে ৬ ও ৭ শ্রমঘণ্টা যোগান দেন। যা চিত্রে যথাক্রমে b ও c বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এসব ক্ষেত্রে মজুরি ও শ্রমের যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক থাকায় [গণিত] রেখা একটি স্বাভাবিক যোগান রেখার আকৃতি ধারণ করেছে। কিন্তু এরপর মজুরি আরও বৃদ্ধি পেয়ে ঘণ্টাপ্রতি ৮০ টাকা হলে শ্রমিক শ্রমের যোগান কমিয়ে ওই মজুরিতে ৬ শ্রমঘণ্টা যোগান দেন, চিত্রে যা d বিন্দু দ্বারা নির্দেশিত। এক্ষেত্রে c থেকে d বিন্দু পর্যন্ত [গণিত] রেখা পশ্চাৎমুখী অর্থাৎ বামদিকে বেঁকে গেছে, যা স্বাভাবিক যোগান রেখার ব্যতিক্রম।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে প্রাপ্ত শ্রমের যোগান রেখার আকৃতির কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর