জনাব ফয়সালের মূলধন স্থানান্তরের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো ব্যতিত আর কী কী উপাদান প্রভাব বিস্তার করতে পারে? বিশ্লেষণ করো।
উত্তর: জনাব ফয়সালের মূলধন স্থানান্তরের ক্ষেত্রে মূলধনের প্রাচুর্যতা, বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ, আন্তর্জাতিক বাণিজ্য ভূমিকা পালন করেছে। অধিক মুনাফা লাভের আশায় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এক শিল্প থেকে অন্য শিল্পে মূলধনের স্থানান্তরকে মূলধনের গতিশীলতা বলে। মূলধনের গতিশীলতা বিভিন্ন উপাদানের ওপর নির্ভরশীল। যেমন-মূলধনের ধরন, প্রাচুর্যতা, বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ, সামাজিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক সম্পর্কের সুবিধা ইত্যাদি।উদ্দীপকে অধিক মুনাফা লাভের আশায় জনাব ফয়সাল প্লাস্টিকের ফ্যাক্টরি বন্ধ করে দেন। সম্প্রতি তিনি জানতে পারেন যে আমের জুসের কাঁচামাল সহজলভ্য। তাই পরবর্তীতে তিনি আমের জুস উৎপাদনের কারখানা স্থাপন করেন। তার মূলধনের এই স্থানান্তর বা গতিশীলতায় মূলধনের প্রাচুর্যতা, কাঁচামালের সহজলভ্যতা ও বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ প্রভাব বিস্তার করেছে।দেশের ভেতরে বা অন্যদেশে যেখানে উৎপাদনের কাঁচামাল সহজলভ্য সেখানে উৎপাদন খরচও তুলনামূলক কম হয়। পাশাপাশি বিনিয়োগের জন্য যোগাযোগ ও পরিবহণের সুব্যবস্থা, বাজারজাতকরণের ব্যবস্থা ইত্যাদি থাকলে নিরবচ্ছিন্ন উৎপাদন সম্ভব হয়। ফলে সর্বোপরি বিনিয়োগ লাভজনক হয়। যেটি ফয়সালের ক্ষেত্রে লক্ষণীয়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব ফয়সালের মূলধন স্থানান্তরে উল্লিখিত বিষয়সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
জনাব ফয়সালের মূলধন স্থানান্তরের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত উপাদানগু…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর