শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ব্যবহৃত উপাত্ত কি বাস্তবসম্মত বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকে ব্যবহৃত উপাত্ত বাস্তবসম্মত বলে আমি মনে করি। উদ্দীপক হতে দেখা যায় শ্রমের মজুরি ২০০ টাকা হলে শ্রমের যোগান হয় ৫ জন। এখন মজুরি বৃদ্ধি পেয়ে ৪০০ ও ৬০০ টাকা হলে শ্রমের যোগান বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৮ জন ও ১০ জন হয়। এখন মজুরি আরও বৃদ্ধি পেয়ে ৮০০ টাকা হলে, শ্রমের যোগান কমে ৭ জন হয় । এভাবে মজুরি বৃদ্ধির পর শ্রমের যোগান বৃদ্ধি না পেয়ে কমে গেছে, যা আপাতদৃষ্টিতে বাস্তবসম্মত মনে না হলেও আসলে তা বাস্তবসম্মত। স্বল্পকালে মজুরি বৃদ্ধি পেলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত শ্রমের যোগান বাড়ে কিন্তু তারপর মজুরি আরও বাড়ালে শ্রমের যোগান হ্রাস পেতে পারে। এর প্রেক্ষিতে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা সৃষ্টি হয়। শ্রমিকরা যদি একটি নির্দিষ্ট মজুরিতেই সন্তুষ্ট থাকে, তবে তাদের বেশি মজুরি দেওয়া হলে শ্রমের যোগান কমে যাবে। আর এটা সাধারণত অনুন্নত ও উন্নয়নশীল দেশে হয়ে থাকে। এসব দেশের মানুষের উচ্চাকাঙ্ক্ষা কম থাকে। তারা দিন আনে দিন খায়। সঞ্চয়ের প্রতি তাদের আগ্রহ কম থাকে। সাত দিনের জীবনযাত্রা নির্বাহের জন্য যে ন্যূনতম অর্থের প্রয়োজন পড়ে তা যদি চারদিনেই পাওয়া যায় তবে বাকি তিন দিন শ্রমিকেরা কোনো পরিশ্রম না করেই কাটিয়ে দেবে। সুতরাং এক্ষেত্রে শ্রমের মজুরি যদি বাড়ানো হয় তবে মজুরি প্রাপ্তির আকাঙ্ক্ষা কমে আসবে এবং বিশ্রামের প্রতি আকাঙ্ক্ষা বাড়বে । অর্থাৎ কম মজুরিতে শ্রমিকেরা যে পরিমাণ কাজ করতে প্রস্তুত, বেশি মজুরিতে শ্রম দানের ইচ্ছা তার চেয়ে কম আসে । সুতরাং দেখা যায়, উদ্দীপকে ব্যবহৃত উপাত্ত বাস্তবসম্মত ।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে ব্যবহৃত উপাত্ত কি বাস্তবসম্মত বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।

উদ্দীপক

একটি ফার্মের শ্রমিকের মজুরি ও যোগান সম্পর্কিত তথ্য নিম্নরূপ :

Barisal · 2019

উত্তর

একজন শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক লাভ করে তাই মজুরি ।

উত্তর

সাধারণ অর্থে শ্রম হলো মানুষের শারীরিক ও দৈহিক পরিশ্রম । কিন্তু অর্থনীতি উৎপাদনে নিয়োজিত মানুষের যে দৈহিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক বা দাম দেওয়া হয়, তাকে শ্রম বলে । অর্থাৎ শ্রমিক ছাড়া শ্রম সম্ভব নয় আবার শ্রম ব্যতীত শ্রমিক হয় না । সুতরাং শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য।

উত্তর

উদ্দীপকের আলোকে ফার্মের শ্রমের যোগান রেখা অংকন করা হলো— চিত্রে ভূমি অক্ষে শ্রমের যোগান। লম্ব অক্ষে শ্রমের মজুরি নির্দেশিত । উদ্দীপকের সূচিতে কারখানার মজুরি ২০০ টাকা হলে শ্রমের যোগান হয় ৫ জন। যার সমন্বয় বিন্দু । এভাবে মজুরি বেড়ে ৪০০, ৬০০ ও ৮০০ টাকা হলে শ্রমের যোগান যথাক্রমে ৮, ১০ ও ৭ জন হয়। যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c, d হয়। এখন সমন্বয় বিন্দুগুলো a, b, c, d যোগ করে ss রেখা পাওয়া যায়। উক্ত ss রেখাই উদ্দীপকের আলোকে অংকিত কারখানার শ্রমের যোগান রেখা ।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকে ব্যবহৃত উপাত্ত বাস্তবসম্মত বলে আমি মনে করি। উদ্দীপক হতে দেখা যায় শ্রমের মজুরি ২০০ টাকা হলে শ্রমের যোগান হয় ৫ জন। এখন মজুরি বৃদ্ধি পেয়ে ৪০০ ও ৬০০ টাকা হলে শ্রমের যোগান বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৮ জন ও ১০ জন হয়। এখন মজুরি আরও বৃদ্ধি পেয়ে ৮০০ টাকা হলে, শ্রমের যোগান কমে ৭ জন হয় । এভাবে মজুরি বৃদ্ধির পর শ্রমের যোগান বৃদ্ধি না পেয়ে কমে গেছে, যা আপাতদৃষ্টিতে বাস্তবসম্মত মনে না হলেও আসলে তা বাস্তবসম্মত। স্বল্পকালে মজুরি বৃদ্ধি পেলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত শ্রমের যোগান বাড়ে কিন্তু তারপর মজুরি আরও বাড়ালে শ্রমের যোগান হ্রাস পেতে পারে। এর প্রেক্ষিতে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা সৃষ্টি হয়। শ্রমিকরা যদি একটি নির্দিষ্ট মজুরিতেই সন্তুষ্ট থাকে, তবে তাদের বেশি মজুরি দেওয়া হলে শ্রমের যোগান কমে যাবে। আর এটা সাধারণত অনুন্নত ও উন্নয়নশীল দেশে হয়ে থাকে। এসব দেশের মানুষের উচ্চাকাঙ্ক্ষা কম থাকে। তারা দিন আনে দিন খায়। সঞ্চয়ের প্রতি তাদের আগ্রহ কম থাকে। সাত দিনের জীবনযাত্রা নির্বাহের জন্য যে ন্যূনতম অর্থের প্রয়োজন পড়ে তা যদি চারদিনেই পাওয়া যায় তবে বাকি তিন দিন শ্রমিকেরা কোনো পরিশ্রম না করেই কাটিয়ে দেবে। সুতরাং এক্ষেত্রে শ্রমের মজুরি যদি বাড়ানো হয় তবে মজুরি প্রাপ্তির আকাঙ্ক্ষা কমে আসবে এবং বিশ্রামের প্রতি আকাঙ্ক্ষা বাড়বে । অর্থাৎ কম মজুরিতে শ্রমিকেরা যে পরিমাণ কাজ করতে প্রস্তুত, বেশি মজুরিতে শ্রম দানের ইচ্ছা তার চেয়ে কম আসে । সুতরাং দেখা যায়, উদ্দীপকে ব্যবহৃত উপাত্ত বাস্তবসম্মত ।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।