উদ্দীপকে জমির চাহিদারেখা যদি F বিন্দুতে স্থানান্তরিত হয়, তবে খাজনার উপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জমির চাহিদা রেখা যদি F বিন্দুতে স্থানান্তরিত হয়, তবে জমির দাম বেড়ে যাবে ফলে অর্থনৈতিক খাজনার উপর প্রভাব পড়বে। উপরের চিত্রে খাজনার আধুনিক তত্ত্বটি প্রতিফলিত হয়েছে। চিত্রে ভূমি অক্ষে জমির পরিমাণ একর এবং লম্ব অক্ষে খাজনার পরিমাণ নিৰ্দেশ করা হয়েছে। DD [গণিত] হলো প্রাথমিক জমির চাহিদা রেখা এবং SS [গণিত] হলো জমির যোগান রেখা। প্রকৃতিতে ভূমির যোগান সীমাবদ্ধ থাকায় যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল। চাহিদা রেখা DD [গণিত] এবং যোগান রেখা SS [গণিত] , E বিন্দুতে ছেদ করায় ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। ভারসাম্য অনুযায়ী জমির পরিমাণ ৩০ এবং খাজনার পরিমাণ ৫০ নির্ধারিত হয়। এখন যদি জমির চাহিদা F বিন্দুতে স্থানান্তরিত হয় তবে নতুন চাহিদা রেখা D1D1'যোগান রেখা SS [গণিত] -কে Ei বিন্দুতে ছেদ করায় নতুন ভারসাম্য খাজনার পরিমাণ ৭০ টাকা নির্ধারিত হয়। যা পূর্বের খাজনার তুলনায় (৭০– ৫০) = ২০ বেশি । সুতরাং দেখা যায়, জমির চাহিদারেখা F 'বিন্দুতে স্থানান্তর হলে খাজনা ২০ বৃদ্ধি পাবে। তাই নতুন অর্থনৈতিক খাজনা হবে (৭০ × ৩০) = ২১০০।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জমির চাহিদারেখা যদি F বিন্দুতে স্থানান্তরিত হয়, তবে খাজনার…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর