উদ্দীপকের বর্ণনা অনুযায়ী বাংলাদেশের মূলধন গঠন কীভাবে বৃদ্ধি করা যেতে পারে বলে তুমি মনে কর? মতামত দাও ।
উত্তর: উদ্দীপকের বর্ণনা অনুযায়ী বাংলাদেশের মূলধন গঠন বিভিন্নভাবে বৃদ্ধি করা যেতে পারে বলে আমি মনে করি। একজন শিক্ষিত মানুষ একজন অশিক্ষিত মানুষের তুলনায় জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে অনেক বেশি সচেতন হয়। শিক্ষিত মানুষ তার সঞ্চয়ে আগ্রহী হয় এবং শিক্ষিত মানুষের মধ্যে থেকেই মূলধন গঠন করে উদ্যোক্তাশ্রেণি তৈরি হয় । তাই শিক্ষার হার বাড়ানোর মাধ্যমে সরকার মূলধন বৃদ্ধি করতে পারবে। সঞ্চয়ের ওপর সরকার কর আরোপ করে থাকে ফলে অনেক সময় জনগণের সঞ্চয়ের আগ্রহ কমে যায়। কিন্তু সরকার সঞ্জয়ের ওপর কর হ্রাস করলে জনগণ সঞ্জয়ে উদ্বুদ্ধ হবে এবং সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমে মূলধন বৃদ্ধি পাবে। অনেক উদ্যোক্তা আছে যারা সহজলভ্য ঋণের অভাবে মূলধন গঠন করে উৎপাদন করতে পারে না। কারণ এদের নিজস্ব মূলধন নেই। তাই সরকার কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ দান করলে উদ্যোক্তাশ্রেণি উৎসাহিত হবে এবং মূলধন বৃদ্ধি পাবে। মানুষের সঞ্জয় ও মূলধন গঠনের ইচ্ছা অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার উপরেও নির্ভর করে। কারণ মানুষ ভবিষ্যতে ভোগ করার জন্য কোনো কিছু সঞ্জয় করে থাকে। কিন্তু লোকে যদি মনে করে তাদের জীবন ও সম্পত্তি নিরাপদ নয়, তাহলে কেউ সঞ্চয় করবে না। পক্ষান্তরে জনসাধারণ যদি জীবন ও সম্পত্তি সম্বন্ধে সম্পূর্ণ নিরাপদবোধ করে তাহলে তারা সঞ্চয় ও বিনিয়োগে আগ্রহী হবে। সুতরাং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখলে সঞ্জয় বৃদ্ধির মাধ্যমে মূলধন বৃদ্ধি করবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী বাংলাদেশের মূলধন গঠন কীভাবে বৃদ্ধি করা যে…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর