উদ্দীপকের আলোকে 'আশা' ফার্মের রাহিবের যোগান রেখা ঙ্কন করে আকৃতির ওপর মন্তব্য কর।
উত্তর: উদ্দীপকের 'আশা' ফার্মের শ্রমের যোগান সূচি হবে নিম্নরূপ : চিত্রে ভূমি অক্ষে শ্রমের যোগান এবং লম্ব অক্ষে শ্রমের মজুরি নির্দেশিত। উদ্দীপকের আশা ফার্মে মজুরি ৩০০ টাকা হলে শ্রমের যোগান হয় ৭ ঘণ্টা। যার সমন্বয় বিন্দু । এভাবে মজুরি বেড়ে ৪০০ ও ৫০০ টাকা হলে শ্রমের যোগান যথাক্রমে ৯ ঘণ্টা ও ৮ ঘণ্টা হয়।যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c হয়। এখন সমন্বয় বিন্দুগুলো a, b, c যোগ করে ss রেখা পাওয়া যায়। উক্ত ss রেখাই আশা ফার্মের অঙ্কিত শ্রমের যোগান রেখা। এক্ষেত্রে লক্ষ করা যায়, স্বল্পকালে মজুরি বৃদ্ধি পেলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত শ্রমের যোগান বাড়ে কিন্তু তারপর মজুরি আরও বাড়ালে শ্রমের যোগান হ্রাস পেতে পারে। এর প্রেক্ষিতে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা সৃষ্টি হয়। শ্রমিকরা যদি একটি নির্দিষ্ট মজুরিতেই সন্তুষ্ট থাকে, তবে তাদের বেশি মজুরি দেওয়া হলে শ্রমের যোগান কমে যাবে। আর এটি সাধারণত অনুন্নত ও উন্নয়নশীল দেশে হয়ে থাকে। এসব দেশের মানুষের উচ্চাকাঙ্ক্ষা কম থাকে। তারা দিন আনে দিন খায়। সঞ্চয়ের প্রতি তাদের আগ্রহ কম থাকে। সাত দিনের জীবনযাত্রা নির্বাহের জন্য যে ন্যূনতম অর্থের প্রয়োজন পড়ে তা যদি চার দিনেই পাওয়া যায় তবে বাকি তিন দিন শ্রমিকেরা কোনো পরিশ্রম না করেই কাটিয়ে দেবে। সুতরাং এক্ষেত্রে শ্রমের মজুরি যদি বাড়ানো হয় তবে মজুরি প্রাপ্তির আকাঙ্ক্ষা কমে আসবে এবং বিশ্রামের প্রতি আকাঙ্ক্ষা বাড়বে। অর্থাৎ কম মজুরিতে শ্রমিকেরা যে পরিমাণ কাজ করতে প্রস্তুত, বেশি মজুরিতে শ্রমদানের ইচ্ছা তার চেয়ে কম আসে তাই শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখী ও ঢাল তার নিম্নগামী হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'আশা' ফার্মের রাহিবের যোগান রেখা ঙ্কন করে আকৃতির ওপ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর