উদ্দীপকে শ্রমবাজারে কীভাবে ভারসাম্য মজুরি নির্ধারিতহয়— ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে শ্রমবাজারের কথা বলা হয়েছে। আধুনিক অর্থনীতিবিদগণের মতে, অন্যান্য দ্রব্যের ভারসাম্য যেমন তার মোট চাহিদা ও মোট যোগানের ঘাত-প্রতিঘাতে নির্ধারিত হয়। তেমনি শ্রমবাজারেও ভারসাম্য শ্রমের মোট চাহিদা ও মোট যোগানের ক্রিয়া- প্রতিক্রিয়া দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ শ্রমের চাহিদা ও যোগানের ভারসাম্য বিন্দুতে নির্ধারিত হয়। শ্রমিকের মজুরি এবং নিয়োগের পরিমাণ উদ্দীপকের চিত্রের সাহায্যে শ্রমবাজারে ভারসাম্য নির্ধারণ প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো— চিত্রে ভূমি (X) অক্ষে শ্রমের চাহিদা ও যোগান এবং লম্ব (Y) অক্ষে মজুরির পরিমাপ করা হয়েছে। চিত্রে Sq শ্রমের যোগান রেখা এবং DL শ্রমের চাহিদা রেখা শ্রমের চাহিদা ও যোগান রেখা যথাক্রমে D ও SL রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করায় শ্রমিকের ভারসাম্য মজুরি 100 এবং শ্রম নিয়োগের পরিমাণ 200। উল্লেখ্য E বিন্দু ছাড়া অন্যকোনো বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয় না। শ্রমের মজুরি বেড়ে 150 টাকা হলে AB পরিমাণ শ্রমিক বেকার থাকবে। আবার শ্রমের মজুরি 50 টাকা হলে CD পরিমাণ শ্রমিকের ঘাটতি থাকবে। সুতরাং E বিন্দু অনুযায়ী ভারসাম্য নির্ধারিত হবে। E বিন্দুতে কোনো শ্রমিক বেকার থাকবে না বা অতিরিক্ত মজুরিও প্রদান করতে হবে না ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শ্রমবাজারে কীভাবে ভারসাম্য মজুরি নির্ধারিতহয়— ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর