মি. 'X [গণিত] ও মি. 'Y [গণিত] এর প্রাপ্ত মজুরির মধ্যে কোন মজুরি র্থনৈতিক বিশ্লেষণে তোমার নিকট অধিক তাৎপর্যপূর্ণ বলে মনে হয়? বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে মি. 'X [গণিত] যে মজুরি পায় তা হলো আর্থিক মজুরি আর মি. 'Y [গণিত] যে মজুরি পায় তা হলো প্রকৃত মজুরি। এদের মধ্যে অর্থনৈতিক বিশ্লেষণে আর্থিক মজুরির তুলনায় প্রকৃত মজুরি আমার কাছে অধিক তাৎপর্যপূর্ণ বলে মনে হয় । কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক তার শারীরিক বা মানসিক শ্ৰম দানের বিনিময়ে চুক্তি অনুযায়ী যে পরিমাণ অর্থ লাভ করে তাকে আর্থিক মজুরি বলে। আর্থিক মজুরি 'সময়ভিত্তিক বা কর্মভিত্তিক'। এ দুইয়ের যেকোনো একটি পদ্ধতিতে পরিশোধ করা যায়। আবার চুক্তি অনুযায়ী শ্রমিক কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য মজুরি গ্রহণ করতে পারে। আর্থিক মজুরির সাথে কখনোই কোনো আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বা দ্রব্যসামগ্রী যুক্ত হয় না । অন্যদিকে, দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকার অভাব পূরণের জন্য শ্রমিক তার আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করে এবং কর্মস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা লাভ করে- এ দুইয়ের সমষ্টিকে শ্রমিকের প্রকৃত মজুরি বলে। চাকরি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা বলতে বিনামূল্যে প্রাপ্ত পোশাক, ওষুধপত্র, যানবাহন, বাসস্থান ও বিদ্যুৎ ইত্যাদি সুবিধাকে বোঝায়। সুতরাং প্রকৃত মজুরি পরিমাপের মানদণ্ড হলো ক্রয়কৃত ও প্রাপ্ত দ্রব্যাদি ও সেবা। সুতরাং একথা দ্বিধাহীন চিত্তে বলা যায়, আর্থিক মজুরির তুলনায় প্রকৃত মজুরি অর্থাৎ মি. 'x [গণিত] -এর তুলনায় মি. 'Y [গণিত] -এর প্রাপ্ত মজুরি অর্থনৈতিক বিশ্লেষণে অধিক তাৎপর্যপূর্ণ ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মি. 'X ও মি. 'Y এর প্রাপ্ত মজুরির মধ্যে কোন মজুরি র্থনৈতিক বিশ্লে…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর