শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে 'সুবর্ণা' ফার্মের যোগান রেখা অঙ্কন কর ।

উত্তর: উদ্দীপকের আলোকে সুবর্ণা ফার্মের যোগান সূচি নিরূপণ করে তার ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করা হলো- চিত্রে ভূমি অক্ষে শ্রমের যোগান এবং লম্ব অক্ষে মজুরি নির্দেশ করা হয়েছে। সুবর্ণা ফার্মে প্রতিদিন ৩০০ টাকা মজুরিতে ১০০ জন কাজ করে চিত্রে যার সমন্বয় বিন্দু । এখন মজুরি বৃদ্ধি করে যথাক্রমে ৪০০ ও ৫০০ টাকা করলে শ্রমিক কাজ করে ২০০ ও ৩০০ জন যাদের সমন্বয় বিন্দু b ও c। এখন সমন্বয় বিন্দুসমূহ a, b, c যোগ করে SL SL রেখা পাওয়া যায়। উক্ত SL SL রেখাই উদ্দীপকের আলোকে অঙ্কিত সুবর্ণা ফার্মের শ্রমের যোগান রেখা ।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে 'সুবর্ণা' ফার্মের যোগান রেখা অঙ্কন কর ।

উদ্দীপক

সুবর্ণা' ফার্মে প্রতিদিন ৩০০ টাকা মজুরিতে ১০০ জন শ্রমিক কাজ করে। শ্রমিকের অতিরিক্ত প্রয়োজন হলে ৪০০ টাকা মজুরিতে ২০০ জন এবং ৫০০ টাকা মজুরিতে ৩০০ জন শ্রমিক কাজ করে। অপরপক্ষে, 'আশা' ফার্মের শ্রমিক রাহিব দৈনিক ৩০০ টাকা মজুরিতে ৭ ঘণ্টা, ৪০০ টাকা মজুরিতে ৯ ঘণ্টা কাজ করে। কিন্তু মজুরি বৃদ্ধি করে ৫০০ টাকা করা হলে সে ৮ ঘণ্টা কাজ করতে সম্মত হয় ৷

Jessore · 2019

উত্তর

প্রকৃত মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয় ।

উত্তর

দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকার অভাব পূরণের জন্য শ্রমিক তার আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করে এবং কর্মস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা লাভ করে- এ দুয়ের সমষ্টিকে শ্রমিকের প্রকৃত মজুরি বলে। চাকুরি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা বলতে বিনামূল্যে প্রাপ্ত পোশাক, ওষুধপত্র, যানবাহন, বাসস্থান ও বিদ্যুৎ ইত্যাদি সুবিধাকে বোঝায়। সুতরাং প্রকৃত মজুরি পরিমাপের মানদণ্ড হলো ক্রয়কৃত ও প্রাপ্ত দ্রব্যাদি ও সেবা।

উত্তর

উদ্দীপকের আলোকে সুবর্ণা ফার্মের যোগান সূচি নিরূপণ করে তার ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করা হলো- চিত্রে ভূমি অক্ষে শ্রমের যোগান এবং লম্ব অক্ষে মজুরি নির্দেশ করা হয়েছে। সুবর্ণা ফার্মে প্রতিদিন ৩০০ টাকা মজুরিতে ১০০ জন কাজ করে চিত্রে যার সমন্বয় বিন্দু । এখন মজুরি বৃদ্ধি করে যথাক্রমে ৪০০ ও ৫০০ টাকা করলে শ্রমিক কাজ করে ২০০ ও ৩০০ জন যাদের সমন্বয় বিন্দু b ও c। এখন সমন্বয় বিন্দুসমূহ a, b, c যোগ করে SL SL রেখা পাওয়া যায়। উক্ত SL SL রেখাই উদ্দীপকের আলোকে অঙ্কিত সুবর্ণা ফার্মের শ্রমের যোগান রেখা ।

উত্তর

উদ্দীপকের 'আশা' ফার্মের শ্রমের যোগান সূচি হবে নিম্নরূপ : চিত্রে ভূমি অক্ষে শ্রমের যোগান এবং লম্ব অক্ষে শ্রমের মজুরি নির্দেশিত। উদ্দীপকের আশা ফার্মে মজুরি ৩০০ টাকা হলে শ্রমের যোগান হয় ৭ ঘণ্টা। যার সমন্বয় বিন্দু । এভাবে মজুরি বেড়ে ৪০০ ও ৫০০ টাকা হলে শ্রমের যোগান যথাক্রমে ৯ ঘণ্টা ও ৮ ঘণ্টা হয়।যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c হয়। এখন সমন্বয় বিন্দুগুলো a, b, c যোগ করে ss রেখা পাওয়া যায়। উক্ত ss রেখাই আশা ফার্মের অঙ্কিত শ্রমের যোগান রেখা। এক্ষেত্রে লক্ষ করা যায়, স্বল্পকালে মজুরি বৃদ্ধি পেলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত শ্রমের যোগান বাড়ে কিন্তু তারপর মজুরি আরও বাড়ালে শ্রমের যোগান হ্রাস পেতে পারে। এর প্রেক্ষিতে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা সৃষ্টি হয়। শ্রমিকরা যদি একটি নির্দিষ্ট মজুরিতেই সন্তুষ্ট থাকে, তবে তাদের বেশি মজুরি দেওয়া হলে শ্রমের যোগান কমে যাবে। আর এটি সাধারণত অনুন্নত ও উন্নয়নশীল দেশে হয়ে থাকে। এসব দেশের মানুষের উচ্চাকাঙ্ক্ষা কম থাকে। তারা দিন আনে দিন খায়। সঞ্চয়ের প্রতি তাদের আগ্রহ কম থাকে। সাত দিনের জীবনযাত্রা নির্বাহের জন্য যে ন্যূনতম অর্থের প্রয়োজন পড়ে তা যদি চার দিনেই পাওয়া যায় তবে বাকি তিন দিন শ্রমিকেরা কোনো পরিশ্রম না করেই কাটিয়ে দেবে। সুতরাং এক্ষেত্রে শ্রমের মজুরি যদি বাড়ানো হয় তবে মজুরি প্রাপ্তির আকাঙ্ক্ষা কমে আসবে এবং বিশ্রামের প্রতি আকাঙ্ক্ষা বাড়বে। অর্থাৎ কম মজুরিতে শ্রমিকেরা যে পরিমাণ কাজ করতে প্রস্তুত, বেশি মজুরিতে শ্রমদানের ইচ্ছা তার চেয়ে কম আসে তাই শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখী ও ঢাল তার নিম্নগামী হয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।