শেয়ারFacebookWhatsApp

50 ও 150 টাকা মজুরিতে শ্রমবাজারে কীরূপ পরিস্থিতির সৃষ্টি হবে? যুক্তিসহ ব্যাখ্যা কর।

উত্তর: শ্রমের চাহিদা ও শ্রমের যোগান সমতা সাপেক্ষে শ্রমবাজার ভারসাম্য নির্ধারিত হয় এবং ভারসাম্য অনুসারে শ্রমের মজুরি ও নিয়োগ নির্ধারিত হয়। অর্থাৎ যখন শ্রমের চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তখন নির্ধারিত হয় ভারসাম্য মজুরি ও নিয়োগের পরিমাণ । উদ্দীপকের E বিন্দুতে শ্রমের যোগান ও চাহিদা রেখা SL ও D পরস্পর ছেদ করাই E বিন্দু ভারসাম্য বিন্দু এবং E বিন্দু অনুযায়ী ভারসাম্য মজুরি 100 এবং নিয়োগ 200 । শ্রমের মজুরি 50 টাকা হলে শ্রমের চাহিদা DL ও শ্রমের যোগান SL রেখা অনুযায়ী দেখা যায় শ্রমের যোগান 100 এবং শ্রমের চাহিদা 300 । সুতরাং শ্রমের চাহিদা শ্রমের যোগানের তুলনায় 200 বেশি হয়। শ্রমবাজারে শ্রমের ঘাটতি দেখা দেয়, ফলে চাহিদা বৃদ্ধিজনিত কারণে শ্রমের মজুরি বৃদ্ধি হয় এবং মজুরি বাড়তে বাড়তে 100 টাকা হলে শ্রমবাজারে পুনরায় ভারসাম্য নির্ধারিত হয়। আবার শ্রমের মজুরি 150 টাকা হলে শ্রমের চাহিদা ও যোগান রেখা অনুযায়ী শ্রমের চাহিদার তুলনায় শ্রমের যোগান বেশি হয়। ফলে বাজারে AB পরিমাণ শ্রমের উদ্বৃত্ত দেখা যায়। উদ্বৃত্ত শ্রমের কারণে শ্রমের মজুরি কমে। উপরিউক্ত আলোচনার পরিপেক্ষিতে দেখা যায়, শ্রমের মজুরি 50 টাকা হলো শ্রমবাজারে শ্রমের ঘাটতি দেখা যায় এবং মজুরি 150 টাকা হলে শ্রমবাজারে শ্রমে উদ্বৃত্ত দেখা দেয় ।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

50 ও 150 টাকা মজুরিতে শ্রমবাজারে কীরূপ পরিস্থিতির সৃষ্টি হবে? যুক্ত…

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর

Chittagong · 2019

উত্তর

শ্রমিকের কাজ করার ক্ষমতা তথা উৎপাদন ক্ষমতাকে দক্ষতা বলে ।

উত্তর

শ্রমিক তার আর্থিক মজুরি দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করে এবং চাকরিস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা লাভ করে এই দুইয়ের সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। কর্মক্ষেত্রের বিভিন্ন সুযোগ- সুবিধা বলতে বিনামূল্যে বাসস্থান, পোশাক পরিচ্ছদ, ওষুধপত্র, যানবাহন ইত্যাদি বোঝায়। সুতরাং প্রকৃত মজুরির মানদণ্ড হলো দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম। একজন শ্রমিকের প্রকৃত অবস্থা তার আর্থিক মজুরির ওপর নির্ভর করে না বরং প্রকৃত মজুরির ওপর নির্ভর করে।

উত্তর

উদ্দীপকে শ্রমবাজারের কথা বলা হয়েছে। আধুনিক অর্থনীতিবিদগণের মতে, অন্যান্য দ্রব্যের ভারসাম্য যেমন তার মোট চাহিদা ও মোট যোগানের ঘাত-প্রতিঘাতে নির্ধারিত হয়। তেমনি শ্রমবাজারেও ভারসাম্য শ্রমের মোট চাহিদা ও মোট যোগানের ক্রিয়া- প্রতিক্রিয়া দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ শ্রমের চাহিদা ও যোগানের ভারসাম্য বিন্দুতে নির্ধারিত হয়। শ্রমিকের মজুরি এবং নিয়োগের পরিমাণ উদ্দীপকের চিত্রের সাহায্যে শ্রমবাজারে ভারসাম্য নির্ধারণ প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো— চিত্রে ভূমি (X) অক্ষে শ্রমের চাহিদা ও যোগান এবং লম্ব (Y) অক্ষে মজুরির পরিমাপ করা হয়েছে। চিত্রে Sq শ্রমের যোগান রেখা এবং DL শ্রমের চাহিদা রেখা শ্রমের চাহিদা ও যোগান রেখা যথাক্রমে D ও SL রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করায় শ্রমিকের ভারসাম্য মজুরি 100 এবং শ্রম নিয়োগের পরিমাণ 200। উল্লেখ্য E বিন্দু ছাড়া অন্যকোনো বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয় না। শ্রমের মজুরি বেড়ে 150 টাকা হলে AB পরিমাণ শ্রমিক বেকার থাকবে। আবার শ্রমের মজুরি 50 টাকা হলে CD পরিমাণ শ্রমিকের ঘাটতি থাকবে। সুতরাং E বিন্দু অনুযায়ী ভারসাম্য নির্ধারিত হবে। E বিন্দুতে কোনো শ্রমিক বেকার থাকবে না বা অতিরিক্ত মজুরিও প্রদান করতে হবে না ।

উত্তর

শ্রমের চাহিদা ও শ্রমের যোগান সমতা সাপেক্ষে শ্রমবাজার ভারসাম্য নির্ধারিত হয় এবং ভারসাম্য অনুসারে শ্রমের মজুরি ও নিয়োগ নির্ধারিত হয়। অর্থাৎ যখন শ্রমের চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তখন নির্ধারিত হয় ভারসাম্য মজুরি ও নিয়োগের পরিমাণ । উদ্দীপকের E বিন্দুতে শ্রমের যোগান ও চাহিদা রেখা SL ও D পরস্পর ছেদ করাই E বিন্দু ভারসাম্য বিন্দু এবং E বিন্দু অনুযায়ী ভারসাম্য মজুরি 100 এবং নিয়োগ 200 । শ্রমের মজুরি 50 টাকা হলে শ্রমের চাহিদা DL ও শ্রমের যোগান SL রেখা অনুযায়ী দেখা যায় শ্রমের যোগান 100 এবং শ্রমের চাহিদা 300 । সুতরাং শ্রমের চাহিদা শ্রমের যোগানের তুলনায় 200 বেশি হয়। শ্রমবাজারে শ্রমের ঘাটতি দেখা দেয়, ফলে চাহিদা বৃদ্ধিজনিত কারণে শ্রমের মজুরি বৃদ্ধি হয় এবং মজুরি বাড়তে বাড়তে 100 টাকা হলে শ্রমবাজারে পুনরায় ভারসাম্য নির্ধারিত হয়। আবার শ্রমের মজুরি 150 টাকা হলে শ্রমের চাহিদা ও যোগান রেখা অনুযায়ী শ্রমের চাহিদার তুলনায় শ্রমের যোগান বেশি হয়। ফলে বাজারে AB পরিমাণ শ্রমের উদ্বৃত্ত দেখা যায়। উদ্বৃত্ত শ্রমের কারণে শ্রমের মজুরি কমে। উপরিউক্ত আলোচনার পরিপেক্ষিতে দেখা যায়, শ্রমের মজুরি 50 টাকা হলো শ্রমবাজারে শ্রমের ঘাটতি দেখা যায় এবং মজুরি 150 টাকা হলে শ্রমবাজারে শ্রমে উদ্বৃত্ত দেখা দেয় ।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।