উদ্দীপকের আলোকে জনাব 'M [গণিত] এর ছেলেদের শ্রমের গতিশীলতার ধরন চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপকের জনাব 'M [গণিত] এর ছেলেদের ক্ষেত্রে শ্রমের ভৌগোলিক গতিশীলতা ও শিল্পগত গতিশীলতা সৃষ্টি হয়েছে। ভৌগোলিক গতিশীলতা : চাকরির সন্ধানে শ্রমিক দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বা দেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে কাজে নিয়োজিত হলে তাকে শ্রমের ভৌগোলিক গতিশীলতা বলে। যেমন- রাজশাহীর একজন ট্রাকচালক ঢাকা অথবা মালয়েশিয়ায় গিয়ে ওই একই কাজ করলে তাকে শ্রমের ভৌগোলিক গতিশীলতা বলে । উদ্দীপকের মি. জনাব 'M [গণিত] -এর এক ছেলে মালয়েশিয়া গমন করে, যা শ্রমের ভৌগোলিক গতিশীলতা নির্দেশ করে । শিল্পগত গতিশীলতা : শ্রমিকের এক শিল্প থেকে অন্য শিল্পে যোগদান করাকে শ্রমের শিল্পগত গতিশীলতা বলে। যেমন- কাপড়ের মিলের একজন শ্রমিক প্রায় একই রকম অভিজ্ঞতা নিয়ে কাগজের কলে চাকরি গ্রহণ করতে পারে। উদ্দীপকে জনাব 'M [গণিত] এর অন্য ছেলে ধান চাষ বাদ দিয়ে স্থানীয় গার্মেন্টসে যোগদান করেন, যা শ্রমের শিল্পগত গতিশীলতাকে নির্দেশ করে ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব 'M এর ছেলেদের শ্রমের গতিশীলতার ধরন চিহ্নিত কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর