উদ্দীপকের আলোকে কাজ ও বিনোদন সম্পর্কে মি. 'গ' এর মনোভাব ব্যাখ্যা করে যোগান রেখার আকৃতি সম্পর্কে মন্তব্য করো।
উত্তর: শ্রমিকরা সাধারণত একটি নির্দিষ্ট মজুরিতেই কাজ করতে চায়। তাই মজুরি প্রয়োজনের তুলনায় বেশি দেওয়া হলে তারা শ্রমের যোগান বাড়ানোর বদলে বিনোদনকে প্রাধান্য দেয় এবং শ্রমের যোগান কমিয়ে দেয়। উদ্দীপকে মি. 'গ' ঘণ্টাপ্রতি ৬০ টাকা মজুরিতে সন্তুষ্ট। সে সাধারণভাবে জীবনযাপন করে। এরপর তাকে যখন ৭০ টাকা মজুরি দেওয়া হয় তখন সে জীবনযাত্রার মান উন্নত করার জন্য শ্রমের যোগান বাড়িয়ে দেয়। সে এ মজুরিতে তৃপ্ত। তবে মজুরি আরও বৃদ্ধি করে যখন ১০০ টাকা করা হয় তখন সে শ্রমের যোগান কমিয়ে দিয়ে অবসর বিনোদনে মনোযোগ দেয়। এ অবস্থায় শ্রমের যোগান রেখা পশ্চাৎ দিকে বেঁকে যায়। মি. 'গ' এর ক্ষেত্রে এরকমই ঘটেছে। উদ্দীপকের ভিত্তিতে অঙ্কিত চিত্রে দেখা যায়, ৬০ টাকা মজুরিতে মি. 'গ' দৈনিক ৮ ঘণ্টা ও ৭০ টাকা মজুরিতে ১০ ঘণ্টা কাজে করতে আগ্রহী। এ অবস্থা চিত্রে SLরেখার C থেকে E বিন্দুতে গমনের মাধ্যমে প্রকাশ পায়। এ ক্ষেত্রে মজুরি ও মি. 'গ' এর শ্রমের যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক প্রকাশ পায়, যা সাধারণ যোগান রেখা দেখায়। কিন্তু মজুরি আরও বৃদ্ধি পেয়ে ঘণ্টা প্রতি ১০০ টাকা হলে মি. 'গ' ভ্রমণ, বিনোদন, পরিবারে অধিক সময় ব্যয় ইত্যাদির জন্য শ্রমের যোগান কমিয়ে দেয়। এ অবস্থা SL রেখার E বিন্দু থেকে বামদিকে বেঁকে D বিন্দু পর্যন্ত যাওয়ার মাধ্যমে প্রকাশ পায়। সুতরাং উদ্দীপকের তথ্যের আলোকে বলা যায়, মি. 'গ' এর শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখী।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কাজ ও বিনোদন সম্পর্কে মি. 'গ' এর মনোভাব ব্যাখ্যা কর…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর