বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মূলধন গঠনের সমস্যা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: মূলধন গঠনের প্রক্রিয়াটি তিনটি স্তরের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এ স্তরগুলো হলো: আর্থিক সঞ্চয় সৃষ্টি, সঞ্চয় সংগ্রহ ও আর্থিক সঞ্চয়কে বিনিয়োগ করে মূলধনী দ্রব্যে রূপান্তর। বাংলাদেশে মূলধন গঠনের স্তরগুলোতে কিছু কিছু বাধা থাকায় মূলধন গঠনে সমস্যা সৃষ্টি হয়। নিচে উদ্দীপকের আলোকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মূলধন গঠনের কতিপয় সমস্যা নিয়ে আলোচনা করা হলো- বাংলাদেশের মতো কৃষিপ্রধান ও উন্নয়নশীল দেশে অধিকাংশ গ্রামের জনগণ রসুলগঞ্জ গ্রামের জনগণের মতোই দরিদ্র। তাদের বেশির ভাগই প্রান্তিক চাষি, ভূমিহীন কৃষক এবং মৎস্যজীবী। এদের আয় খুব কম। এরকম স্বল্প আয় ও ব্যাপক দারিদ্র্যের জন্য দেশে সঞ্চয়ের হার খুব কম। তাছাড়া নিরক্ষর জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকে টাকা রাখার অভ্যাস গড়ে ওঠে না। তাই সমাজের ব্যক্তিগত আর্থিক সঞ্চয়ের পরিমাণও কম। সুতরাং স্বল্প আয়, অপ্রতুল সঞ্চয়, ব্যাংকিং সেবার অভাব মূলধন গঠনকে ব্যাহত করে। রসুলগঞ্জ গ্রামের মতো বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চলে ব্যাংক ও বিমা কোম্পানির শাখা খুবই কম। তাই পল্লি অঞ্চলের ক্ষুদ্র ও বিক্ষিপ্ত আর্থিক সঞ্চয় সংগ্রহের জন্য পর্যাপ্ত সুব্যবস্থা নেই। মূলধন গঠনের এসব সমস্যার জন্য বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মূলধন গঠন ব্যাহত হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মূলধন গঠনের সমস্যা উদ্দীপকের আলোকে ব্…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর