কারণসহ শ্রমের যোগান রেখার আকৃতির ওপর মন্তব্য করো।
উত্তর: উদ্দীপকের তথ্যের আলোকে অঙ্কিত শ্রমের যোগান রেখা প্রাথমিক অবস্থায় ঊর্ধ্বগামী হলেও নির্দিষ্ট সীমার পর পশ্চাৎগামী হয়ে পড়ে। এর কারণ মূলত নির্দিষ্ট মজুরিতে শ্রমিকদের সন্তুষ্ট থাকা।সাধারণত, মজুরির সাথে শ্রমের যোগান সমমুখী। তাই শ্রমের যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। কিন্তু একটি নির্দিষ্ট মজুরিতে যদি শ্রমিকরা সন্তুষ্ট থাকে, তাহলে ঐ নির্দিষ্ট মজুরির পর আরো মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান হ্রাস পায়। যার ফলশ্রুতিতে পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা সৃষ্টি হয়। উদ্দীপকে লক্ষ করা যায়, মজুরি ৫০০ টাকা থেকে ১০০০ টাকায় বৃদ্ধি পেলে শ্রমের যোগান ১০ একক থেকে বৃদ্ধি পেয়ে ৩০ একক হয়। অর্থাৎ, এ অবস্থায় মজুরি ও শ্রমের যোগান সমমুখী সম্পর্কযুক্ত ও শ্রমের যোগান রেখা ঊর্ধ্বগামী। এরপর ১০০০ টাকা থেকে মজুরি আরও বৃদ্ধি পেয়ে ১৫০০ টাকা হলে শ্রমিকরা বিশ্রামের প্রতি মনোযোগী হয়। কারণ তারা ১০০০ টাকা মজুরিতেই সন্তুষ্ট। ফলশ্রুতিতে, ১৫০০ টাকা মজুরিতে শ্রমের যোগান ৩০ একক থেকে হ্রাস পেয়ে ২০ একক হয়। অর্থাৎ শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয়।কাজেই বলা যায়, নির্দিষ্ট সীমার মজুরির পর শ্রমিকরা বিশ্রাম ও বিনোদনের প্রতি আকর্ষিত ও নির্দিষ্ট মজুরিতে সন্তুষ্ট থাকায় ঐ নির্দিষ্ট সীমার পর শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হতে দেখা যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
কারণসহ শ্রমের যোগান রেখার আকৃতির ওপর মন্তব্য করো।
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর