শেয়ারFacebookWhatsApp

ফারহানা ও আয়েশার মজুরির মধ্যে কার মজুরি বেশি বলে তোমার মনে হয়? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: ফারহানা ও আয়েশার মজুরির মধ্যে আয়েশার মজুরি বেশি বলে আমি মনে করি। নিম্নে উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করা হলো- উদ্দীপক অনুসারে, ফারহানা একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেন এবং সেখান থেকে মাসিক ১,০০,০০০ টাকা বেতন পান। অন্যদিকে তার বোন আয়েশা একটি আইটি ফার্মে কাজ করেন; সেখান থেকে তিনি মাসিক ৫০,০০০ টাকা বেতন পান। এ বেতন ছাড়াও আয়েশা তার কর্মস্থল থেকে দুটো বড় সুবিধা পেয়ে থাকেন; তা হলো তার পদমর্যাদা অনুসারে বসবাসের জন্য বিনা ভাড়ায় একটি বাড়ি এবং প্রতিবছর ৭ দিনের জন্য প্রতিষ্ঠানের খরচে বিদেশে ভ্রমণের সুযোগ।তাই ফারহানা ও আয়েশার মজুরির মধ্যে কার মজুরি বেশি তা বিশ্লেষণ করতে গিয়ে প্রথমেই বলা যায়, আয়েশা, ফারহানা থেকে ৫০,০০০ টাকা বেতন কম পেলেও তিনি চাকুরি ক্ষেত্র থেকে যেসব আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করেন তার আর্থিক মূল্য ৫০,০০০ টাকা থেকে বেশি।ফারহানা মজুরি হিসেবে মাস শেষে কেবল অর্থই পান; তার সাথে কোনো বাড়তি সুবিধা পান না। কিন্তু আয়েশা কর্মস্থল থেকে উল্লিখিত দুটি সুবিধা পাওয়ায় নিজের জীবনযাত্রাকে অনেকটাই উন্নত করতে সক্ষম হয়েছেন।আয়েশা তার কর্মস্থল থেকে যে সুযোগ-সুবিধা পান তার জন্য তাকে পরিশ্রম করতে হয় না; তিনি রুটিন মাফিক তা পেয়ে থাকেন। কিন্তু ফারহানাকে সুন্দরভাবে জীবনযাপনের জন্য যখন নিজেই ঐসব সুযোগ- সুবিধার ব্যবস্থা করতে হয় তখন তার জন্য যথেষ্ট শ্রম, সময় ও অর্থ ব্যয় করতে হয়। তাই আয়েশা যতটা আরামের সাথে জীবনযাপন করেন, ফারহানা তা পারেন না। তাছাড়া আয়েশা আনুষঙ্গিক সুযোগ- সুবিধা পাওয়ার দরুন যথেষ্ট অবসর সময় পান যা তিনি পরিবারের দেখাশুনার কাজে ব্যয় করেন; এমনটি ফারহানা পারেন না।উপরিউল্লিখিত বিভিন্ন কারণে বলা যায়, ফারহানার চেয়ে আয়েশার মজুরি বেশি।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

ফারহানা ও আয়েশার মজুরির মধ্যে কার মজুরি বেশি বলে তোমার মনে হয়? উদ্দ…

উদ্দীপক

ফারহানা ও আয়েশা দুই বোন। ফারহানা একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ১,০০,০০০ টাকা বেতনে কর্মরত। তিনি বেতন ছাড়া অন্য কোন ধরনের ভাতা পান না। অন্যদিকে, আয়েশা একটি আইটি ফার্মে ৫০,০০০ টাকা মাসিক বেতনে কাজ করেন। তিনি বসবাসের জন্য একটি বাড়ি বিনা ভাড়ায় পেয়েছেন। তাছাড়া প্রতি বছর ৭ দিনের জন্য প্রতিষ্ঠানের খরচে বিদেশ ভ্রমণের সুযোগ পান।

Dinajpur · 2017

উত্তর

শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে যে অর্থ লাভ করে তাকে মজুরি বলে।

উত্তর

শ্রম একটি পরিবর্তনশীল উপকরণ হওয়ায় এর যোগান একটি দীর্ঘমেয়াদি বিষয় হিসেবে বিবেচিত হয়। একটি নির্দিষ্ট মজুরিতে যতজন শ্রমিক শ্রম প্রদানে রাজি থাকে, তাকে শ্রমের যোগান বলে। আর এই শ্রমের যোগান নির্ভর করে জনসংখ্যার আয়তন, জনসংখ্যা বৃদ্ধির হার, শিক্ষা ও শ্রমের দক্ষতা ইত্যাদি বিষয়ের ওপর। এ সকল বিষয় স্বল্পকালে পরিবর্তন করা না গেলেও দীর্ঘকালে এগুলো পরিবর্তনশীল। যেহেতু শ্রমের যোগান এ সকল পরিবর্তনশীল বিষয়ের ওপর নির্ভরশীল সুতরাং এটিকে একটি দীর্ঘকালীন বিষয় বলা যায়।

উত্তর

উদ্দীপকের আলোকে আয়েশার প্রকৃত মজুরি নির্ণয় করা হলো- দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকার অভাব পূরণের জন্য শ্রমিক তার আর্থিক মজুরি দিয়ে যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করে এবং কর্মস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা লাভ করে এ দুয়ের সমষ্টি হলো শ্রমিকের প্রকৃত মজুরি। সুতরাং প্রকৃত মজুরি পরিমাপের মানদণ্ড হলো আর্থিক মজুরি দ্বারা ক্রয়কৃত দ্রব্য ও সেবাদি এবং কর্মস্থল থেকে প্রাপ্ত সুযোগ সুবিধার সমষ্টি। উদ্দীপকে আয়েশা একটি আইটি ফার্মে ৫০,০০০ টাকা মাসিক বেতনে কাজ করেন। এক্ষেত্রে ৫০,০০০ টাকা হলো তার আর্থিক মজুরি। এই টাকা দিয়ে সে যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করে থাকে তা হলে প্রকৃত মজুরি। এছাড়াও আয়েশা তার কর্মক্ষেত্র থেকে আরও কিছু সুযোগ- সুবিধা পেয়ে থাকে। যেমন- তার পদমর্যাদা অনুযায়ী বসবাসের জন্য একটি বাড়ি যার কোনো ভাড়া দিতে হয় না। আবার প্রতি বছর ৭ দিনের জন্য প্রতিষ্ঠানের খরচে বিদেশ ভ্রমণের সুযোগ। এ সকল সুযোগ-সুবিধাও আয়েশার প্রকৃত মজুরির অন্তর্ভুক্ত। অর্থাৎ আর্থিক মজুরির ক্রয়ক্ষমতার সাথে প্রাপ্ত সকল সুযোগ সুবিধার সমষ্টিই হলো তার প্রকৃত মজুরি।

উত্তর

ফারহানা ও আয়েশার মজুরির মধ্যে আয়েশার মজুরি বেশি বলে আমি মনে করি। নিম্নে উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করা হলো- উদ্দীপক অনুসারে, ফারহানা একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেন এবং সেখান থেকে মাসিক ১,০০,০০০ টাকা বেতন পান। অন্যদিকে তার বোন আয়েশা একটি আইটি ফার্মে কাজ করেন; সেখান থেকে তিনি মাসিক ৫০,০০০ টাকা বেতন পান। এ বেতন ছাড়াও আয়েশা তার কর্মস্থল থেকে দুটো বড় সুবিধা পেয়ে থাকেন; তা হলো তার পদমর্যাদা অনুসারে বসবাসের জন্য বিনা ভাড়ায় একটি বাড়ি এবং প্রতিবছর ৭ দিনের জন্য প্রতিষ্ঠানের খরচে বিদেশে ভ্রমণের সুযোগ।তাই ফারহানা ও আয়েশার মজুরির মধ্যে কার মজুরি বেশি তা বিশ্লেষণ করতে গিয়ে প্রথমেই বলা যায়, আয়েশা, ফারহানা থেকে ৫০,০০০ টাকা বেতন কম পেলেও তিনি চাকুরি ক্ষেত্র থেকে যেসব আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করেন তার আর্থিক মূল্য ৫০,০০০ টাকা থেকে বেশি।ফারহানা মজুরি হিসেবে মাস শেষে কেবল অর্থই পান; তার সাথে কোনো বাড়তি সুবিধা পান না। কিন্তু আয়েশা কর্মস্থল থেকে উল্লিখিত দুটি সুবিধা পাওয়ায় নিজের জীবনযাত্রাকে অনেকটাই উন্নত করতে সক্ষম হয়েছেন।আয়েশা তার কর্মস্থল থেকে যে সুযোগ-সুবিধা পান তার জন্য তাকে পরিশ্রম করতে হয় না; তিনি রুটিন মাফিক তা পেয়ে থাকেন। কিন্তু ফারহানাকে সুন্দরভাবে জীবনযাপনের জন্য যখন নিজেই ঐসব সুযোগ- সুবিধার ব্যবস্থা করতে হয় তখন তার জন্য যথেষ্ট শ্রম, সময় ও অর্থ ব্যয় করতে হয়। তাই আয়েশা যতটা আরামের সাথে জীবনযাপন করেন, ফারহানা তা পারেন না। তাছাড়া আয়েশা আনুষঙ্গিক সুযোগ- সুবিধা পাওয়ার দরুন যথেষ্ট অবসর সময় পান যা তিনি পরিবারের দেখাশুনার কাজে ব্যয় করেন; এমনটি ফারহানা পারেন না।উপরিউল্লিখিত বিভিন্ন কারণে বলা যায়, ফারহানার চেয়ে আয়েশার মজুরি বেশি।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।