কী কী বিষয়ের উপর ভিত্তি করে মূলধন গঠিত হয় তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: কোনো দেশে মূলধন গঠন বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। নিচে উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করা হলো: আর্থিক সঞ্চয় সৃষ্টি হলো মূলধন গঠনের প্রথম স্তর। পুঁজিবাদী ও মিশ্র সমাজে ব্যক্তিগত সঞ্চয়, কারবারি প্রতিষ্ঠানের সঞ্চয় ও সরকারি সঞ্চয় থেকে আর্থিক সঞ্চয় সৃষ্টি হয়। তবে সঞ্চয় সৃষ্টিতে ব্যক্তিগত সঞ্চয়ই মুখ্য ভূমিকা পালন করে। ব্যক্তি পর্যায়ের সঞ্চয় নির্ভর করে তার সঞ্চয়ের সামর্থ্য ও সঞ্চয়ের ইচ্ছার ওপর। মূলত আয়ের ওপরই মানুষের সঞ্চয়ের সামর্থ্য নির্ভর করে। আয় বেশি হলে সঞ্চয় বেশি হয়। সঞ্চয়ের সামর্থ্যের সাথে সাথে সঞ্চয়ের ইচ্ছা থাকলেই কেবল সঞ্চয় বাড়ে এবং মূলধন গঠন সম্ভব হয়। সঞ্চয়ের ইচ্ছা আবার বেশ কয়েকটি বিষয় দ্বারা প্রভাবিত হয়। এগুলো হলো: দূরদৃষ্টি, সঞ্চিত অর্থ থেকে অধিক সঞ্চয় সৃষ্টি, উচ্চাশা ও মর্যাদা লাভ, পারিবারিক স্নেহ-মমতা, জানমালের নিরাপত্তা ইত্যাদি। সঞ্চয় বৈষয়িক সমৃদ্ধি আনে এবং সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে বলে মর্যাদা লাভের আশায় অনেকে সঞ্চয় করে। পরিবারের প্রতি স্নেহশীল ব্যক্তিরা পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে সঞ্চয় বৃদ্ধির চেষ্টা করে। উদ্দীপকেও লক্ষ করা যায়, গ্রামের পল্লি সঞ্চয় ব্যাংকের তরুণ কর্মীরা রসুলগঞ্জ গ্রামের অধিবাসীদের মধ্যে সঞ্চয়ের ইচ্ছা বাড়ানোর জন্য এসব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে সঞ্চয় সৃষ্টি হলেই মূলধন গঠিত হয় না; যতক্ষণ না তা আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সংগৃহীত ও বিনিয়োগের জন্য যোগান দেওয়া হয়। মূলধন গঠনের শেষ পর্যায়ে সঞ্চিত অর্থকে বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যে রূপান্তর দরকার। এ জন্য প্রয়োজন হলো দেশে সুদৃঢ় আর্থ-সামাজিক বুনিয়াদ গড়ে তোলা এবং বিভিন্ন সুযোগ-সুবিধাসহ বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
কী কী বিষয়ের উপর ভিত্তি করে মূলধন গঠিত হয় তা উদ্দীপকের আলোকে বিশ্লে…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর