আয়েশার প্রকৃত মজুরি নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের আলোকে আয়েশার প্রকৃত মজুরি নির্ণয় করা হলো- দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকার অভাব পূরণের জন্য শ্রমিক তার আর্থিক মজুরি দিয়ে যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করে এবং কর্মস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা লাভ করে এ দুয়ের সমষ্টি হলো শ্রমিকের প্রকৃত মজুরি। সুতরাং প্রকৃত মজুরি পরিমাপের মানদণ্ড হলো আর্থিক মজুরি দ্বারা ক্রয়কৃত দ্রব্য ও সেবাদি এবং কর্মস্থল থেকে প্রাপ্ত সুযোগ সুবিধার সমষ্টি। উদ্দীপকে আয়েশা একটি আইটি ফার্মে ৫০,০০০ টাকা মাসিক বেতনে কাজ করেন। এক্ষেত্রে ৫০,০০০ টাকা হলো তার আর্থিক মজুরি। এই টাকা দিয়ে সে যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করে থাকে তা হলে প্রকৃত মজুরি। এছাড়াও আয়েশা তার কর্মক্ষেত্র থেকে আরও কিছু সুযোগ- সুবিধা পেয়ে থাকে। যেমন- তার পদমর্যাদা অনুযায়ী বসবাসের জন্য একটি বাড়ি যার কোনো ভাড়া দিতে হয় না। আবার প্রতি বছর ৭ দিনের জন্য প্রতিষ্ঠানের খরচে বিদেশ ভ্রমণের সুযোগ। এ সকল সুযোগ-সুবিধাও আয়েশার প্রকৃত মজুরির অন্তর্ভুক্ত। অর্থাৎ আর্থিক মজুরির ক্রয়ক্ষমতার সাথে প্রাপ্ত সকল সুযোগ সুবিধার সমষ্টিই হলো তার প্রকৃত মজুরি।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
আয়েশার প্রকৃত মজুরি নির্ণয় করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর