শেয়ারFacebookWhatsApp

মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সরকারের পদক্ষেপ যথেষ্ট কিনা? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর ।

উত্তর: মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সরকারের পদক্ষেপ যথেষ্ট নয়। এগুলোসহ নিম্নলিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করতে হবে । ১. উন্নয়ন কর্মকাণ্ডে বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশজ সম্পদ আহরণ বাড়াতে হবে। এজন্য সরকার কর বৃদ্ধির মাধ্যমে রাজস্ব উদ্বৃত্ত বৃদ্ধি করে তা উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। তাছাড়া ঘাটতি ব্যয় নীতি অনুসরণ করে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারে। ২. অর্থনৈতিক অবকাঠামো অর্থাৎ রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ উৎপাদন, পানি সেচ, বন্দর ও বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি নির্মাণের মাধ্যমে দেশে দীর্ঘমেয়াদি প্রকৃত মূলধন বৃদ্ধি করা যায়। অর্থাৎ অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করা হলে মূলধন সামগ্রীর যোগান বৃদ্ধি পায় । ৩. আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থা এবং দ্বি-পাক্ষিক ভিত্তিতে অন্যান্য দেশ থেকে গৃহীত ঋণ ও সাহায্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করে মূলধন গঠন বৃদ্ধি করা যায় । ৪. উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগের সফল বাস্তবায়নের জন্য দেশে বিনিয়োগ-বান্ধব পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন । এজন্য রাজনৈতিক সংঘাত বন্ধ এবং শিক্ষার মাধ্যমে জনসাধারণের উন্নয়নশীল দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। ৫. জনসাধারণ তাদের সঞ্চিত অর্থ যাতে লাভজনক শর্তে আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখতে পারে সেজন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাথে সাথে জনগণের অর্থসম্পদ ও জানমালের পূর্ণ নিরাপত্তা বিধান করা দরকার। ব্যক্তিগত সঞ্চয় বৃদ্ধির সুফল সম্পর্কে জনগণকে প্রচারের মাধ্যমে অবহিত করতে হবে। তাহলে দেশে আর্থিক সঞ্জয় বৃদ্ধি পাবে । ৬. বিনিয়োগ অনুকূল আর্থিক নীতি, কর নীতি ও বাণিজ্যনীতি প্রণয়ন করে দক্ষ উদ্যোক্তাদেরকে বিনিয়োগে উৎসাহিত করা দরকার। সাথে সাথে বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করার ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সরকারের পদক্ষেপ যথেষ্ট কিনা? উদ্দীপকের …

উদ্দীপক

মি. রউফ একটি মোটরসাইকেল কারখানার মালিক। ২০১৫ সালে তার প্রাথমিক মূলধনের পরিমাণ ছিল ৫০০ কোটি টাকা। মোটরসাইকেল উৎপাদন লাভজনক হওয়ায় ২০১৬ সালে তিনি মূলধনের পরিমাণ ৬০০ কোটি টাকায় উন্নীত করলেন। উক্ত সময়ে তার মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ছিল ৫ কোটি টাকা। সম্প্রতি সরকার মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সুদের হার কমানো, সঠিক মুদ্রানীতি গ্রহণ, দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান ও অবকাঠামো উন্নয়ন প্রভৃতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ।

Dinajpur · 2019

উত্তর

যে মূলধন উৎপাদন কাজে বহুদিন ধরে ব্যবহার করা যায় তাকে স্থায়ী মূলধন বলে। যেমন- যন্ত্রপাতি, কলকারখানা, গুদামঘর, বাড়ি ইত্যাদি ।

উত্তর

মূলধন উৎপাদনের এমন একটি উপাদান যা, শ্রমিকের সাহায্য ছাড়া এককভাবে কোনোকিছু উৎপাদন করতে পারে না। যন্ত্রপাতি, কলকারখানা ইত্যাদি এককভাবে কোনো উৎপাদন করতে পারে না অর্থাৎ নিষ্ক্রিয় থাকে। এগুলোর দ্বারা উৎপাদনের জন্য শ্রমিকের প্রয়োজন পড়ে। তাই মূলধন উৎপাদনের নিষ্ক্রিয় উপাদান ।

উত্তর

যে প্রক্রিয়ার মাধ্যমে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় তাকে মূলধন গঠন বলে । অন্য কথায়, যে প্রক্রিয়ার মাধ্যমে যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি মূলধন দ্রব্য বেশি পরিমাণ তৈরি করা হয় তাকে মূলধন গঠন বলা হয়। এভাবে মূলধন বৃদ্ধি থেকে মূলধনের ক্ষয়ক্ষতির পরিমাণ বাদ দিলে যা থাকে তাকে নিট মূলধন বৃদ্ধি বলে । যদি t সময়ে মূলধনের মজুদ kt হয় এবং (t + 1) সময়ের মূলধনের মজুদ kt + 1 হয় তবে মূলধন গঠন হবে, kt + 1 - kt এখানে, kt + 1 = ৬০০ কোটি টাকা kt = ৫০০ কোটি টাকা এখন উদ্দীপকের দেশের মূলধন গঠন হবে kt + 1 - kt = ৬০০ - ৫00 = ১০০ কোটি টাকা, আবার এখানে, CCA = ৫ কোটি নিট মূলধন বৃদ্ধি kt + 1 - kt - CCA = ৬০০ - ৫00 - ৫ = ৯৫ কোটি টাকা এখন বর্তমানে মি. রউফের নিট মূলধনের পরিমাণ = প্রাথমিক মূলধন + নিট মূলধন বৃদ্ধি = ৫০০ + ৯৫ = ৫৯৫ কোটি টাকা ।

উত্তর

মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সরকারের পদক্ষেপ যথেষ্ট নয়। এগুলোসহ নিম্নলিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করতে হবে । ১. উন্নয়ন কর্মকাণ্ডে বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশজ সম্পদ আহরণ বাড়াতে হবে। এজন্য সরকার কর বৃদ্ধির মাধ্যমে রাজস্ব উদ্বৃত্ত বৃদ্ধি করে তা উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। তাছাড়া ঘাটতি ব্যয় নীতি অনুসরণ করে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারে। ২. অর্থনৈতিক অবকাঠামো অর্থাৎ রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ উৎপাদন, পানি সেচ, বন্দর ও বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি নির্মাণের মাধ্যমে দেশে দীর্ঘমেয়াদি প্রকৃত মূলধন বৃদ্ধি করা যায়। অর্থাৎ অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করা হলে মূলধন সামগ্রীর যোগান বৃদ্ধি পায় । ৩. আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থা এবং দ্বি-পাক্ষিক ভিত্তিতে অন্যান্য দেশ থেকে গৃহীত ঋণ ও সাহায্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করে মূলধন গঠন বৃদ্ধি করা যায় । ৪. উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগের সফল বাস্তবায়নের জন্য দেশে বিনিয়োগ-বান্ধব পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন । এজন্য রাজনৈতিক সংঘাত বন্ধ এবং শিক্ষার মাধ্যমে জনসাধারণের উন্নয়নশীল দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। ৫. জনসাধারণ তাদের সঞ্চিত অর্থ যাতে লাভজনক শর্তে আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখতে পারে সেজন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাথে সাথে জনগণের অর্থসম্পদ ও জানমালের পূর্ণ নিরাপত্তা বিধান করা দরকার। ব্যক্তিগত সঞ্চয় বৃদ্ধির সুফল সম্পর্কে জনগণকে প্রচারের মাধ্যমে অবহিত করতে হবে। তাহলে দেশে আর্থিক সঞ্জয় বৃদ্ধি পাবে । ৬. বিনিয়োগ অনুকূল আর্থিক নীতি, কর নীতি ও বাণিজ্যনীতি প্রণয়ন করে দক্ষ উদ্যোক্তাদেরকে বিনিয়োগে উৎসাহিত করা দরকার। সাথে সাথে বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করার ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।