শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত রমিজের প্রকৃত মজুরির ক্ষেত্রগুলো চিহ্নিত কর।

উত্তর: কোনো শ্রমিকের প্রকৃত মজুরি কতকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। একইভাবে উদ্দীপকে উল্লিখিত রমিজের প্রকৃত মজুরিও কিছু বিষয়ের ওপর নির্ভর করে, এসমস্ত বিষয়গুলোই রমিজের প্রকৃত মজুরির ক্ষেত্র। নিচে এসব বিষয় চিহ্নিত করা হলো- ১. দামস্তর : আর্থিক মজুরির পরিমাণ স্থির থাকলে দামস্তরের পরিবর্তনের ফলে প্রকৃত মজুরি কমবেশি হয়ে থাকে। দ্রব্যের দাম বাড়লে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায় বলে প্রকৃত মজুরি কমে যায়। পক্ষান্তরে, দাম কমলে অর্থের ক্রয়ক্ষমতা বাড়ে ও প্রকৃত মজুরি বেশি হয় । ২. অন্যান্য সুযোগ-সুবিধা : আর্থিক মজুরির সঙ্গে কর্মস্থল থেকে নানারকম সুযোগ-সুবিধা যেমন— বিনামূল্যে পোশাক, চিকিৎসা, বাসস্থান, রেশন, বেতনসহ ছুটি, পরিবহন ও শিক্ষার সুবিধা ইত্যাদি পাওয়া গেলে সেখানে শ্রমিকের প্রকৃত মজুরি বেশি হয়। কিন্তু এসব সুবিধা না থাকলে বা কম হলে শ্রমিকের প্রকৃত মজুরি কম হয়। ৩. কাজের প্রকৃতি : শ্রমিকের কাজ অপেক্ষাকৃত আরামদায়ক, মর্যাদাকর ও ঝুঁকিহীন হলে সেখানে শ্রমিকের মানসিক শান্তি বেশি থাকায় তার প্রকৃত মজুরি বেশি বলে গণ্য করা হয়। পক্ষান্তরে, বেশি পরিশ্রম সাপেক্ষ, অপ্রীতিকর ও ঝুঁকিপূর্ণ কাজে শ্রমিকের মানসিক স্বস্তি কমে যায় বলে প্রকৃত মজুরি কম হয়। ৪. কাজের স্থায়িত্ব : চাকরি নিয়মিত ও স্থায়ী হলে সেখানে শ্রমিকের আর্থিক নিরাপত্তা থাকায় শ্রমিকের প্রকৃত মজুরি বেশি হয় । কিন্তু অনিয়মিত ও অস্থায়ী চাকরিতে শ্রমিকের প্রকৃত মজুরি কম হয়। ৫. উন্নতির সম্ভাবনা : পদোন্নতির সুযোগ, সাফল্যের জন্য পুরস্কার, পেনশনের ব্যবস্থা প্রভৃতি সুযোগ-সুবিধা থাকলে শ্রমিক চাকরি ক্ষেত্রে মানসিক শান্তি, নিরাপত্তা ও উৎসাহ অনুভব করে। ফলে তার প্রকৃত মজুরি বেশি হয়। অন্যদিকে, এসব সুযোগ-সুবিধা না থাকলে শ্রমিক অসুখী থাকে বলে তার প্রকৃত মজুরি কম হয়। ৬. কর্মস্থলে পরিবেশ : চাকরিস্থল বা কারখানার পরিবেশ উন্নত স্বাস্থ্যসম্মত ও স্বস্তিকর হলে শ্রমিকরা স্বাচ্ছন্দ্য ও দক্ষতার সাথে কাজ করতে পারে। ফলে তাদের মানসিক সন্তুষ্টি থাকে বলে প্রকৃত মজুরি বেশি হয়। উল্লিখিত অন্য সব শ্রমিকের প্রকৃত মজুরির ক্ষেত্রের মতো রমিজের প্রকৃত মজুরির ক্ষেত্রগুলো এগুলোই।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত রমিজের প্রকৃত মজুরির ক্ষেত্রগুলো চিহ্নিত কর।

উদ্দীপক

রমিজ ও বশির একটি বৃহৎ নৌযানের শ্রমিক। রমিজ ইঞ্জিন রুমের দক্ষ শ্রমিক। উচ্চ শব্দ ও উচ্চ চাপের মধ্যে তার কাজ করতে হয়। তার মাসিক মজুরি বিশ হাজার টাকা। এছাড়া তার খাবার, পোশাক ও তার পরিবারের বাসস্থানও নৌযান কর্তৃপক্ষের নিকট থেকে পেয়ে থাকে । কিন্তু তার কাজের ধরনের কারণে একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি অপরদিকে ছুটি একেবারেই কম। অথচ বশির নৌযানের খাবার ঘরের দৈনিকভিত্তিক একজন অস্থায়ী কর্মচারী হওয়ায় কাজের দিনগুলোতে দৈনিক দুইশ টাকা মজুরি ও নিজের খাবার পেয়ে থাকে।

Dhaka · 2018

উত্তর

একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারিগণ কী পরিমাণ শ্রমিক নিয়োগ করতে ইচ্ছুক তাকে শ্রমের চাহিদা বলে।

উত্তর

দামস্তর স্থির থেকে যদি আর্থিক মজুরি বাড়ে, তবে প্রকৃত মজুরিও বাড়বে। যেমন— অন্যান্য অবস্থার স্থির রেখে শ্রমিকের শুধু বেতন স্কেল পূর্বাপেক্ষা দ্বিগুণ হলে, সে পূর্বাপেক্ষা অধিক দ্রব্য ও সেবা ভোগ করতে পারবে। ফলে প্রকৃত মজুরি বৃদ্ধি পায়। সুতরাং দেখা যায়, দামস্তর স্থির থেকে আর্থিক মজুরি যে পরিমাণ বৃদ্ধি পায় প্রকৃত মজুরি সেই পরিমাণ বৃদ্ধি পায়।

উত্তর

কোনো শ্রমিকের প্রকৃত মজুরি কতকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। একইভাবে উদ্দীপকে উল্লিখিত রমিজের প্রকৃত মজুরিও কিছু বিষয়ের ওপর নির্ভর করে, এসমস্ত বিষয়গুলোই রমিজের প্রকৃত মজুরির ক্ষেত্র। নিচে এসব বিষয় চিহ্নিত করা হলো- ১. দামস্তর : আর্থিক মজুরির পরিমাণ স্থির থাকলে দামস্তরের পরিবর্তনের ফলে প্রকৃত মজুরি কমবেশি হয়ে থাকে। দ্রব্যের দাম বাড়লে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায় বলে প্রকৃত মজুরি কমে যায়। পক্ষান্তরে, দাম কমলে অর্থের ক্রয়ক্ষমতা বাড়ে ও প্রকৃত মজুরি বেশি হয় । ২. অন্যান্য সুযোগ-সুবিধা : আর্থিক মজুরির সঙ্গে কর্মস্থল থেকে নানারকম সুযোগ-সুবিধা যেমন— বিনামূল্যে পোশাক, চিকিৎসা, বাসস্থান, রেশন, বেতনসহ ছুটি, পরিবহন ও শিক্ষার সুবিধা ইত্যাদি পাওয়া গেলে সেখানে শ্রমিকের প্রকৃত মজুরি বেশি হয়। কিন্তু এসব সুবিধা না থাকলে বা কম হলে শ্রমিকের প্রকৃত মজুরি কম হয়। ৩. কাজের প্রকৃতি : শ্রমিকের কাজ অপেক্ষাকৃত আরামদায়ক, মর্যাদাকর ও ঝুঁকিহীন হলে সেখানে শ্রমিকের মানসিক শান্তি বেশি থাকায় তার প্রকৃত মজুরি বেশি বলে গণ্য করা হয়। পক্ষান্তরে, বেশি পরিশ্রম সাপেক্ষ, অপ্রীতিকর ও ঝুঁকিপূর্ণ কাজে শ্রমিকের মানসিক স্বস্তি কমে যায় বলে প্রকৃত মজুরি কম হয়। ৪. কাজের স্থায়িত্ব : চাকরি নিয়মিত ও স্থায়ী হলে সেখানে শ্রমিকের আর্থিক নিরাপত্তা থাকায় শ্রমিকের প্রকৃত মজুরি বেশি হয় । কিন্তু অনিয়মিত ও অস্থায়ী চাকরিতে শ্রমিকের প্রকৃত মজুরি কম হয়। ৫. উন্নতির সম্ভাবনা : পদোন্নতির সুযোগ, সাফল্যের জন্য পুরস্কার, পেনশনের ব্যবস্থা প্রভৃতি সুযোগ-সুবিধা থাকলে শ্রমিক চাকরি ক্ষেত্রে মানসিক শান্তি, নিরাপত্তা ও উৎসাহ অনুভব করে। ফলে তার প্রকৃত মজুরি বেশি হয়। অন্যদিকে, এসব সুযোগ-সুবিধা না থাকলে শ্রমিক অসুখী থাকে বলে তার প্রকৃত মজুরি কম হয়। ৬. কর্মস্থলে পরিবেশ : চাকরিস্থল বা কারখানার পরিবেশ উন্নত স্বাস্থ্যসম্মত ও স্বস্তিকর হলে শ্রমিকরা স্বাচ্ছন্দ্য ও দক্ষতার সাথে কাজ করতে পারে। ফলে তাদের মানসিক সন্তুষ্টি থাকে বলে প্রকৃত মজুরি বেশি হয়। উল্লিখিত অন্য সব শ্রমিকের প্রকৃত মজুরির ক্ষেত্রের মতো রমিজের প্রকৃত মজুরির ক্ষেত্রগুলো এগুলোই।

উত্তর

রমিজ ও বশিরের আর্থিক ও প্রকৃত মজুরির একটি তুলনামূলক বিশ্লেষণ নিচে দেওয়া হলো- ১. শ্রমিক তার শ্রম বা কাজের বিনিময়ে যে অর্থ পায়, তাকে আর্থিক মজুরি বলে। পক্ষান্তরে, আর্থিক মজুরি দ্বারা প্রাপ্ত দ্রব্যসামগ্রী ও সেবা এবং নিয়োগকারীর নিকট থেকে শ্রমিকের প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধার সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। ২. আর্থিক মজুরি অর্থ দ্বারা পরিমাপ করা হয়। পক্ষান্তরে, প্রকৃত মজুরি দ্রব্যসামগ্রী ও সেবাপ্রাপ্তি দ্বারা নির্ণয় করা হয়। ৩. শ্রমিকের প্রকৃত অবস্থা এবং জীবনযাত্রার মান আর্থিক মজুরি দ্বারা নির্ধারণ করা যায় না। পক্ষান্তরে, শ্রমিকের প্রকৃত অবস্থা এবং জীবনযাত্রার মান প্রকৃত মজুরি দ্বারা নির্ধারণ করা যায়। ৪. দ্রব্যমূল্যের ওঠানামা হলে শ্রমিকের আর্থিক মজুরির কোনো পরিবর্তন হয় না। পক্ষান্তরে, দ্রব্যমূল্যের ওঠানামার ফলে প্রকৃত মজুরির হাঁস-বৃদ্ধি ঘটে থাকে। ৫. আর্থিক মজুরির ওপর কোনো কাজের প্রতি আকর্ষণ নির্ভর করে না। পক্ষান্তরে, প্রকৃত মজুরির ওপর কাজের প্রতি আকর্ষণ নির্ভর করে। ৬. সাধারণত আর্থিক মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয় না। পক্ষান্তরে, প্রকৃত মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয়। ৭. আর্থিক মজুরি পরিমাপের মাপকাঠি হলো অর্থ। পক্ষান্তরে, প্রকৃত মজুরি পরিমাপের মাপকাঠি অর্থ ছাড়াও দ্রব্য ও সেবা। ৮. আর্থিক মজুরির ধারণাটি অত্যন্ত ক্ষুদ্র। পক্ষান্তরে, প্রকৃত মজুরির ধারণাটি অপেক্ষাকৃত ব্যাপক ও বিস্তৃত। সুতরাং আপাতদৃষ্টিতে আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি এক মনে হলেও বাস্তবে এ দুটি ধারণা এক নয়। বরং এদের মধ্যে পার্থক্য রয়েছে। কোনো কোনো অর্থনীতিবিদ আর্থিক মজুরির চেয়ে প্রকৃত মজুরির পক্ষে অধিক সমর্থন করেন। এ বিষয়ে অধ্যাপক মার্শাল (Marshall) বলেন, “কোনো কাজের প্রতি আকর্ষণ তার আর্থিক উপার্জনের ওপর নির্ভর করে না, বরং তার প্রাপ্ত প্রকৃত সুযোগ-সুবিধার ওপর নির্ভর করে।” (The atractiveness of a trade depends not on its money earning but on its net advantages.)
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।