উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটির শ্রমিকের যোগা রেখা অঙ্কন কর।
উত্তর: উদ্দীপক থেকে প্রাপ্ত যোগান রেখা হলো পশ্চাৎমুখী বাঁকানো শ্রমের যোগান রেখা। উদ্দীপক হতে দেখা যায়, শ্রমের মজুরি ৪০ টাকা হলে শ্রমের যোগান ৬ ঘণ্টা। মজুরি বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৮০ টাকা হলে শ্রমের যোগানও বৃদ্ধি পেয়ে ৮ ঘণ্টা হয়। কিন্তু মজুরি ৮০ টাকার চেয়ে বেশি বৃদ্ধি পেয়ে ১২০ টাকা হলে শ্রমের যোগান হ্রাস পেয়ে ৬ ঘণ্টা হয়। অর্থাৎ স্বল্পকালে মজুরি বৃদ্ধি পেলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত শ্রমের যোগান বাড়ে কিন্তু তারপর মজুরি আরও বাড়লে শ্রমের যোগান হ্রাস পেতে পারে। এর প্রেক্ষিতে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা সৃষ্টি হয়। শ্রমিকেরা যদি একটি নির্দিষ্ট মজুরিতেই সন্তুষ্ট থাকে, তবে তাদের বেশি মজুরি দেওয়া হলে শ্রমের যোগান কমে যাবে। আর এটা সাধারণত অনুন্নত ও উন্নয়নশীল দেশে হয়ে থাকে। এসব দেশের মানুষের উচ্চাকাঙ্ক্ষা কম থাকে। তারা দিন আনে দিন খায়। সঞ্জয়ের প্রতি তাদের আগ্রহ কম থাকে। সাত দিনের জীবনযাত্রা নির্বাহের জন্য যে ন্যূনতম অর্থের প্রয়োজন পড়ে তা যদি চার দিনেই পাওয়া যায় তবে বাকি তিন দিন শ্রমিকেরা কোনো পরিশ্রম না করেই কাটিয়ে দেবে। সুতরাং এক্ষেত্রে শ্রমের মজুরি যদি বাড়ানো হয় তবে মজুরি প্রাপ্তির আকাঙ্ক্ষা কমে আসবে এবং বিশ্রামের প্রতি আকাঙ্ক্ষা বাড়বে। অর্থাৎ কম মজুরিতে শ্রমিকেরা যে পরিমাণ কাজ করতে প্রস্তুত, বেশি মজুরিতে শ্রমদানের ইচ্ছা তার চেয়ে কম আসে। তাই শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখী ও ঢাল তার নিম্নগামী হয়। এক্ষেত্রে উদ্দীপকের শ্রমিক প্রথমত মজুরি বাড়লে সে বেশি মজুরির আশায় কাজ বেশি করে। কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ মজুরি বৃদ্ধির পর তিনি আর কাজ বেশি করে না বরং কমিয়ে দেয় । তখন সে বিশ্রাম গ্রহণ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটির শ্রমিকের যোগা রেখা অঙ্কন কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর