শ্রমের চাহিদা প্রতি ক্ষেত্রে ১০ একক বৃদ্ধি পেলে ভারসাম্যের কী পরিবর্তন হবে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: শ্রমের চাহিদা প্রতিক্ষেত্রে ১০ একক বৃদ্ধি পেলে নিম্নোক্ত সূচি পাওয়া যায়- মজুরি শ্রমের চাহিদা শ্রমের পরিবর্তিত চাহিদা (+ ১০) শ্রমের যোগান ১০ ১৫ ২৫ ৫ ২০ ১০ ২০ ১০ ৩০ ১৫ ১৫ ১৫ সূচিতে প্রাপ্ত তথ্য চিত্রে উপস্থাপন করি। চিত্রে ভূমি অক্ষে শ্রমের চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে শ্রমের মজুরি নির্দেশ করা হয়েছে। DLDL এবং SLSL রেখা হলো যথাক্রমে শ্রমের প্রাথমিক চাহিদা ও যোগান রেখা। শ্রমবাজারের ভারসাম্যের শর্ত অনুযায়ী DLDL ও SLSL রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করায় E বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়েছে। ভারসাম্য অনুযায়ী শ্রমের পরিমাণ ১০ একক এবং শ্রমের মজুরি ২০ টাকা। এখন যদি শ্রমের চাহিদা প্রতিক্ষেত্রে ১০ একক বৃদ্ধি পায় তবে শ্রমের চাহিদা রেখা স্থান পরিবর্তন করবে। পরিবর্তিত শ্রমের চাহিদা রেখা হবে D'LD'L। এ পরিবর্তিত শ্রমের চাহিদা রেখা পূর্বের শ্রমের যোগান রেখাকে F বিন্দুতে ছেদ করেছে। সুতরাং F বিন্দু নতুন ভারসাম্য বিন্দু। এ নতুন ভারসাম্য বিন্দু অনুযায়ী পরিবর্তিত শ্রমের পরিমাণ ১৫ একক এবং শ্রমের মজুরি ৩০ টাকা নির্ধারিত হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
শ্রমের চাহিদা প্রতি ক্ষেত্রে ১০ একক বৃদ্ধি পেলে ভারসাম্যের কী পরিবর…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর