রমিজ ও বশিরের আর্থিক এবং প্রকৃত মজুরি একটি তুলনামূলক বিশ্লেষণ দাও।
উত্তর: রমিজ ও বশিরের আর্থিক ও প্রকৃত মজুরির একটি তুলনামূলক বিশ্লেষণ নিচে দেওয়া হলো- ১. শ্রমিক তার শ্রম বা কাজের বিনিময়ে যে অর্থ পায়, তাকে আর্থিক মজুরি বলে। পক্ষান্তরে, আর্থিক মজুরি দ্বারা প্রাপ্ত দ্রব্যসামগ্রী ও সেবা এবং নিয়োগকারীর নিকট থেকে শ্রমিকের প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধার সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। ২. আর্থিক মজুরি অর্থ দ্বারা পরিমাপ করা হয়। পক্ষান্তরে, প্রকৃত মজুরি দ্রব্যসামগ্রী ও সেবাপ্রাপ্তি দ্বারা নির্ণয় করা হয়। ৩. শ্রমিকের প্রকৃত অবস্থা এবং জীবনযাত্রার মান আর্থিক মজুরি দ্বারা নির্ধারণ করা যায় না। পক্ষান্তরে, শ্রমিকের প্রকৃত অবস্থা এবং জীবনযাত্রার মান প্রকৃত মজুরি দ্বারা নির্ধারণ করা যায়। ৪. দ্রব্যমূল্যের ওঠানামা হলে শ্রমিকের আর্থিক মজুরির কোনো পরিবর্তন হয় না। পক্ষান্তরে, দ্রব্যমূল্যের ওঠানামার ফলে প্রকৃত মজুরির হাঁস-বৃদ্ধি ঘটে থাকে। ৫. আর্থিক মজুরির ওপর কোনো কাজের প্রতি আকর্ষণ নির্ভর করে না। পক্ষান্তরে, প্রকৃত মজুরির ওপর কাজের প্রতি আকর্ষণ নির্ভর করে। ৬. সাধারণত আর্থিক মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয় না। পক্ষান্তরে, প্রকৃত মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয়। ৭. আর্থিক মজুরি পরিমাপের মাপকাঠি হলো অর্থ। পক্ষান্তরে, প্রকৃত মজুরি পরিমাপের মাপকাঠি অর্থ ছাড়াও দ্রব্য ও সেবা। ৮. আর্থিক মজুরির ধারণাটি অত্যন্ত ক্ষুদ্র। পক্ষান্তরে, প্রকৃত মজুরির ধারণাটি অপেক্ষাকৃত ব্যাপক ও বিস্তৃত। সুতরাং আপাতদৃষ্টিতে আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি এক মনে হলেও বাস্তবে এ দুটি ধারণা এক নয়। বরং এদের মধ্যে পার্থক্য রয়েছে। কোনো কোনো অর্থনীতিবিদ আর্থিক মজুরির চেয়ে প্রকৃত মজুরির পক্ষে অধিক সমর্থন করেন। এ বিষয়ে অধ্যাপক মার্শাল (Marshall) বলেন, “কোনো কাজের প্রতি আকর্ষণ তার আর্থিক উপার্জনের ওপর নির্ভর করে না, বরং তার প্রাপ্ত প্রকৃত সুযোগ-সুবিধার ওপর নির্ভর করে।” (The atractiveness of a trade depends not on its money earning but on its net advantages.)
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
রমিজ ও বশিরের আর্থিক এবং প্রকৃত মজুরি একটি তুলনামূলক বিশ্লেষণ দাও।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর