উদ্দীপকের সারণি থেকে শ্রমবাজারে ভারসাম্য মজুরি রেখাচিত্রের মাধ্যমে দেখাও।
উত্তর: উদ্দীপকের আলোকে রেখাচিত্রে শ্রমের বাজারে ভারসাম্য দেখিয়ে মজুরির পরিমাণ নির্দেশ করা হলো। শ্রমবাজারে শ্রমের চাহিদা ও যোগানের সমতা দ্বারা যে মজুরি নির্ধারিত হয়, তাই ভারসাম্য মজুরি। তাই বলা যায়, শ্রমবাজারে ভারসাম্য অর্জিত হয় যখন DL = SL হয়। উদ্দীপকের সূচিতে প্রাপ্ত মানসমূহকে চিত্রে বসিয়ে ভারসাম্য নির্ধারণ প্রক্রিয়ায় নিম্নোক্ত চিত্র রূপ পাওয়া যায়— চিত্রে OX অক্ষে শ্রমের চাহিদা ও যোগান এবং OY অক্ষে শ্রমের মজুরি পরিমাপ করা হলো। সূচিতে প্রাপ্ত মানের ভিত্তিতে শ্রমের চাহিদা DLD'L ও শ্রমের যোগান রেখা SLS'L পাওয়া যায়। চিত্রানুযায়ী E বিন্দুতে শ্রমের চাহিদা ও শ্রমের যোগান রেখা পরস্পর মিলিত হয়ে ভারসাম্য অর্জিত হয়েছে। ভারসাম্য বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদা ও যোগান ১০ একক এবং ভারসাম্য মজুরি ২০ টাকা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সারণি থেকে শ্রমবাজারে ভারসাম্য মজুরি রেখাচিত্রের মাধ্যমে …
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর