উদ্দীপক থেকে প্রাপ্ত শ্রমের যোগান রেখার আকৃতির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক থেকে প্রাপ্ত শ্রমের যোগান রেখার আকৃতির কারণ ব্যাখ্যার জন্য উদ্দীপকের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে শ্রমের যোগান রেখা (S₁) অঙ্কন করা হলো।চিত্রে অঙ্কিত S₁ রেখার আকৃতি পর্যালোচনা করে বলা যায়, একজন শ্রমিক প্রতিঘণ্টা ২০ টাকা মজুরিতে ৫ শ্রমঘণ্টা যোগান দেন যা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়। মজুরি বৃদ্ধি পেয়ে ৪০ টাকা ও ৬০ টাকা হলে তিনি যথাক্রমে ৬ ও ৭ শ্রমঘণ্টা যোগান দেন। যা চিত্রে যথাক্রমে ৮ ও ৫ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এসব ক্ষেত্রে মজুরি ও শ্রমের যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক থাকায় SL রেখা একটি স্বাভাবিক যোগান রেখার আকৃতি ধারণ করেছে। কিন্তু এরপর মজুরি আরও বৃদ্ধি পেয়ে ঘণ্টাপ্রতি ৮০ টাকা হলে শ্রমিক শ্রমের যোগান কমিয়ে ওই মজুরিতে ৬ শ্রমঘণ্টা যোগান দেন, চিত্রে যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। এক্ষেত্রে থেকে এ বিন্দু পর্যন্ত SL রেখা পশ্চাৎমুখী অর্থাৎ বামদিকে বেঁকে গেছে, যা স্বাভাবিক যোগান রেখার ব্যতিক্রম।প্রকৃত পক্ষে মজুরি অধিক বাড়ায় শ্রমিক মজুরি বৃদ্ধির তুলনায় বিশ্রামকে পছন্দ করে। ওই অবস্থায় তিনি শ্রমের যোগান কমিয়ে বিশ্রাম বাড়ান, চিত্তবিনোদনের ব্যবস্থা করেন এবং পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য অধিক সময় ব্যয় করেন। এ অবস্থায় শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হয়। এসব কারণে SL রেখা অধিক মজুরিতে বামদিকে পশ্চাৎমুখী অর্থাৎ বেঁকে যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে প্রাপ্ত শ্রমের যোগান রেখার আকৃতির কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর