আওতা, হিসাব করা, নীতিনির্ধারণ ও অর্থনৈতিক তাৎপর্যের প্রেক্ষিতে কামাল সাহেব ও জামাল সাহেবের মজুরির মধ্যে তুলনা কর।
উত্তর: কামাল সাহেবের মজুরি বলতে আর্থিক মজুরিকে বোঝায় এবং জামাল সাহেবের মজুরি বলতে প্রকৃত মজুরিকে বোঝায়।আর্থিক মজুরি হলো কোনো শ্রমিক নির্দিষ্ট সময়ে উৎপাদন কাজে অংশগ্রহণ করে অর্থের হিসাবে সে মজুরি পায়। প্রকৃত মজুরি হলো, শ্রমিক তার শ্রমের বিনিময়ে নিয়োগকারীর নিকট থেকে যে পরিমাণ অর্থ পায়, তার দ্বারা যে পরিমাণ পণ্য ও সেবাসামগ্রী ক্রয় এবং কর্মক্ষেত্র থেকে আর্থিক মজুরির অতিরিক্ত যে পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করতে পারে তার সমষ্টিকে প্রকৃত মজুরি বলে।আওতা, হিসাব করা, নীতি নির্ধারণ ও অর্থনৈতিক তাৎপর্যের প্রেক্ষিতে কামাল সাহেব ও জামাল সাহেবের মজুরির তুলনা করা হলো-⦿ আওতার দিক থেকে: আর্থিক মজুরির আওতা সংকীর্ণ বা সীমাবদ্ধ এবং প্রকৃত মজুরির আওতা অপেক্ষাকৃত অনেক প্রসারিত।⦿ হিসাবের দিক থেকে: আর্থিক মজুরি হিসাব করা সহজ ও কম সময়সাপেক্ষ কিন্তু প্রকৃত মজুরি হিসাব করা জটিল ও অধিক সময়সাপেক্ষ।⦿ নীতি নির্ধারকের দিক থেকে: শ্রমিকদের মজুরি নীতি নির্ধারণে আর্থিক মজুরিকে কম গুরুত্ব দেওয়া হয়। অপরদিকে প্রকৃত মজুরিকে অধিক গুরুত্ব দেওয়া হয়।⦿ অর্থনৈতিক তাৎপর্যের দিক থেকে: আর্থিক মজুরির অর্থনৈতিক তাৎপর্য কম কিন্তু প্রকৃত মজুরির অর্থনৈতিক তাৎপর্য অধিক।উপরে উল্লিখিত আলোচনাটি মুলত আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য দেখানো হয়েছে যা কামাল সাহেব ও জামাল সাহেবের মজুরির মধ্যে যে পার্থক্য তা নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
আওতা, হিসাব করা, নীতিনির্ধারণ ও অর্থনৈতিক তাৎপর্যের প্রেক্ষিতে কামা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর