উদ্দীপকের আলোকে কার প্রকৃত মজুরি বেশি এবং কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রফিক সাহেবের প্রকৃত মজুরি বেশি। কারণ রফিক সাহেব কর্মস্থল থেকে নগদ অর্থে মজুরি পাওয়ার পাশাপাশি সুন্দরভাবে জীবনযাপনের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করেন। প্রকৃত মজুরি হলো আর্থিক মজুরি দ্বারা ক্রয়কৃত দ্রব্য ও সেবা এবং চাকরি স্থলে থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধার সমষ্টি। শ্রমিকের প্রকৃত অবস্থা বলতে সে যে মানের জীবনযাপন করে তাকে বোঝায়। যদি তার জীবনযাত্রার মান উন্নত হয় তবে বলা যায়, তার প্রকৃত অবস্থা ভালো; অন্যথায় বলা যাবে, তার প্রকৃত অবস্থা খারাপ। উন্নত জীবনযাত্রার মান আর্থিক মজুরির ওপর নয় বরং প্রকৃত মজুরির ওপর নির্ভর করে। রফিক সাহেবের ভাই মজুরি হিসেবে কেবল অর্থই পান; তার সাথে আনুষঙ্গিক কোনো সুযোগ-সুবিধা পান না। প্রাপ্ত মজুরি দিয়ে তাই তিনি জীবনযাত্রার মান খুব একটা উন্নত করতে পারেন না। কিন্তু রফিক সাহেব কর্মস্থল থেকে নগদ অর্থে মজুরি পাওয়ার সাথে সুন্দরভাবে জীবনযাপনের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধাও লাভ করেন। এসবের ফলে রফিক সাহেবের জীবনযাত্রার মান তার ভাইয়ের জীবনযাত্রার মানের চেয়ে উন্নত। রফিক সাহেব কর্মস্থল থেকে যে সুযোগ-সুবিধা পান তার জন্য তাকে পরিশ্রম করতে হয় না। প্রতিমাসে রুটিনমাফিক তিনি তা পান এবং তিনি আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাওয়ার দরুন যথেষ্ট অবসর সময় পান, যা তিনি পরিবারের দেখাশোনার কাজে ব্যয় করেন; এমনটি রফিক সাহেবের ভাই পারেন না। অন্যদিকে, রফিক সাহেবের ভাই যে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন সেখান থেকে কেবল আর্থিক মজুরি বাবদ প্রতিমাসে ৬০ হাজার টাকা বেতন পান; রফিক সাহেব সরকারি চাকরি করেন, সেখানে মাসিক ৪০ হাজার টাকা বেতন ছাড়াও বাসস্থান, চিকিৎসা, পরিবহণ প্রভৃতি সুবিধা পেয়ে থাকেন। যদিও রফিক সাহেব তার ভাইয়ের তুলনায় ২০ হাজার টাকা কম বেতন পান, কিন্তু রফিক সাহেব যে আনুষঙ্গিক সুবিধাগুলো ভোগ করেন তার আর্থিক মূল্য ২০ হাজার টাকার চেয়ে বেশি। উপরে উল্লিখিত বিভিন্ন কারণে বলা যায়, রফিক সাহেবের মজুরি তার ভাইয়ের মজুরির চেয়ে বেশি।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কার প্রকৃত মজুরি বেশি এবং কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর