শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে রোহিনীর মতো শ্রমিকদের স্বল্প দক্ষতার কারণ কী কী?

উত্তর: উদ্দীপকের রোহিনী একজন নারী শ্রমিক। তার আর্থিক অবস্থা যেমন দুর্বল তেমনি সে অদক্ষ বলে মালিক তাকে প্রায়ই ঠকায়। রোহিনীর মতো শ্রমিকদের স্বল্প দক্ষতার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। সেগুলো নিম্নরূপ- শিক্ষার অভাব: শ্রমিকদের স্বল্প দক্ষতার অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার অভাব। শিক্ষার অভাবে শ্রমিকরা দক্ষতা অর্জন করতে পারে না। কারিগরি জ্ঞানের অভাব: শ্রমিকদের স্বল্প দক্ষতার আরেকটি প্রধান কারণ হলো কারিগরি জ্ঞানের অভাব। অদক্ষ শ্রমিকরা উৎপাদনের আধুনিক যন্ত্রপাতি ও কলা-কৌশল সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। কারিগরি জ্ঞানের অভাবে তারা মান্ধাতার আমলের উৎপাদন পদ্ধতি অনুসরণ করে; ফলে তাদের উৎপাদনশীলতা কম হয়। প্রশিক্ষণের অভাব: শ্রমিকদের স্বল্প দক্ষতার আরেকটি কারণ হলো প্রশিক্ষণের সুযোগ সুবিধার অভাব। নিয়মিত প্রশিক্ষণের অভাবে শ্রমিকরা তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে না। ন্যায্য মজুরির অভাব: শ্রমিকরা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনীয় মজুরি না পাওয়ায় তাদের কর্মস্পৃহা নষ্ট হয় এবং দক্ষতার সাথে কাজ করতে পারে না। চাকরির নিরাপত্তাহীনতা: বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকরা চাকরির নিরাপত্তাহীনতায় ভোগে। যেকোনো সময় মালিকপক্ষ তাদের ছাঁটাই করতে পারে। এ পরিবেশে শ্রমিকদের পক্ষে পেশায় দক্ষতা অর্জন করা সম্ভব হয় না। উপরিউক্ত কারণগুলোর জন্যই উদ্দীপকের রোহিনীর মতো শ্রমিকরা স্বল্প দক্ষ হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে রোহিনীর মতো শ্রমিকদের স্বল্প দক্ষতার কারণ কী কী?

উদ্দীপক

রোহিনী পেশায় একজন নারী শ্রমিক। তার আর্থিক অবস্থা যেমন দুর্বল তেমনি সে অদক্ষ বলে মালিক প্রায়ই তাকে ঠকায়। আবার, সে একা অনেক সময় মালিকের অযৌক্তিক অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। কেননা মালিক যেকোনো সময় তাকে ছাঁটাই করতে পারে। তাই সে অনেক সময় অন্যান্য শ্রমিকদের নিয়ে মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়।

Barisal · 2017

উত্তর

শ্রমিক সংঘ হলো শ্রমিকদের একটি স্থায়ী সংগঠন, যা তাদের কাজের বর্তমান অবস্থা বজায় রাখার জন্য অথবা অবস্থার উন্নতির জন্য চেষ্টা করে।

উত্তর

শ্রমিকসংঘ মালিকপক্ষের সাথে দরকষাকষি করে প্রত্যক্ষভাবে মজুরি বৃদ্ধি করতে পারে না, তবে পরোক্ষভাবে মজুরি বৃদ্ধি করতে পারে। শ্রমিকগণ যৌথভাবে অর্থাৎ শ্রমিক সংঘের মাধ্যমে মালিক পক্ষের সাথে দরকষাকষি করে মজুরি বৃদ্ধি করতে পারে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়িয়ে শ্রমিক সংঘ মজুরির হার বৃদ্ধি করার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে।

উত্তর

উদ্দীপকের রোহিনী একজন নারী শ্রমিক। তার আর্থিক অবস্থা যেমন দুর্বল তেমনি সে অদক্ষ বলে মালিক তাকে প্রায়ই ঠকায়। রোহিনীর মতো শ্রমিকদের স্বল্প দক্ষতার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। সেগুলো নিম্নরূপ- শিক্ষার অভাব: শ্রমিকদের স্বল্প দক্ষতার অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার অভাব। শিক্ষার অভাবে শ্রমিকরা দক্ষতা অর্জন করতে পারে না। কারিগরি জ্ঞানের অভাব: শ্রমিকদের স্বল্প দক্ষতার আরেকটি প্রধান কারণ হলো কারিগরি জ্ঞানের অভাব। অদক্ষ শ্রমিকরা উৎপাদনের আধুনিক যন্ত্রপাতি ও কলা-কৌশল সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। কারিগরি জ্ঞানের অভাবে তারা মান্ধাতার আমলের উৎপাদন পদ্ধতি অনুসরণ করে; ফলে তাদের উৎপাদনশীলতা কম হয়। প্রশিক্ষণের অভাব: শ্রমিকদের স্বল্প দক্ষতার আরেকটি কারণ হলো প্রশিক্ষণের সুযোগ সুবিধার অভাব। নিয়মিত প্রশিক্ষণের অভাবে শ্রমিকরা তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে না। ন্যায্য মজুরির অভাব: শ্রমিকরা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনীয় মজুরি না পাওয়ায় তাদের কর্মস্পৃহা নষ্ট হয় এবং দক্ষতার সাথে কাজ করতে পারে না। চাকরির নিরাপত্তাহীনতা: বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকরা চাকরির নিরাপত্তাহীনতায় ভোগে। যেকোনো সময় মালিকপক্ষ তাদের ছাঁটাই করতে পারে। এ পরিবেশে শ্রমিকদের পক্ষে পেশায় দক্ষতা অর্জন করা সম্ভব হয় না। উপরিউক্ত কারণগুলোর জন্যই উদ্দীপকের রোহিনীর মতো শ্রমিকরা স্বল্প দক্ষ হয়।

উত্তর

শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে যে স্থায়ী সংগঠন গড়ে তোলা হয়, তাকে শ্রমিক সংঘ বলে। শ্রমিক সংঘ নিচের কার্যাবলি গ্রহণ করে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে- কল্যাণমূলক কার্যাবলি: শ্রমিক সংঘ শ্রমিকদের দৈহিক ও মানসিক উন্নতি, কর্মদক্ষতা বৃদ্ধি, শ্রমিক কল্যাণ প্রভৃতি উদ্দেশ্য সাধনের জন্য যেসব কাজ করে, সেগুলোকে কল্যাণমূলক বা ভ্রাতৃত্বমূলক কাজ বলে। এ জন্য শ্রমিক সংঘ শ্রমিকদের জন্য শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদনের ব্যবস্থা করে থাকে। আবার শ্রমিকদের আর্থিক দুরবস্থার সময় তাদেরকে আর্থিকভাবে সাহায্যও করে। সংগ্রামী কার্যাবলি: শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে বিরাজমান স্বন্দ্ব থেকে শ্রমিক সংঘের সংগ্রামী কার্যাবলির উৎপত্তি। শ্রমিকদের ন্যায্য দাবি- দাওয়া আদায়ের জন্য নিয়োগকারী বা মালিকের ওপর যে চাপ সৃষ্টি ও দরকষাকষি করে তা শ্রমিক সংঘের সংগ্রামী কার্যাবলির মধ্যে পড়ে। রাজনৈতিক কার্যাবলি: শ্রমিক সংঘ শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক কার্যাবলি যেমন: আইন প্রণয়ন, দল গঠন, আইন সভায় প্রতিনিধি প্রেরণ ইত্যাদিতে অংশগ্রহণ করে থাকে। আপসমূলক কার্যাবলি: শ্রমিক সংঘ মালিকপক্ষের সাথে আলাপ- আলোচনার মাধ্যমে শ্রমিকদের জন্য যথাসম্ভব সুযোগ-সুবিধা আদায় করে থাকে। উপরিউল্লিখিত কার্যাবলির মাধ্যমে শ্রমিক সংঘ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।