উদ্দীপক থেকে প্রাপ্ত যোগান রেখার আলোকে 'A [গণিত] দেশের অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক থেকে প্রাপ্ত যোগান রেখার আকৃতির আলোকে A দেশের অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করার জন্য উদ্দীপকের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে শ্রমের যোগান রেখা SL অঙ্কন করা হলো। চিত্রে অঙ্কিত SL রেখার আকৃতি পর্যালোচনা বলা যায়, ৩০০ টাকা মজুরিতে ২০০ হাজার শ্রমের যোগান হয় যা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। মজুরি বৃদ্ধি পেয়ে ৩৫০ ও ৪০০ টাকা হলে শ্রমের যোগান হয় যথাক্রমে ২৩০ ও ২৬০ হাজার যা চিত্রে যথাক্রমে ৮ ও বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। মজুরি ও শ্রমের যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক থাকায় SL রেখা একটি স্বাভাবিক যোগান রেখা আকৃতি ধারণ করেছে। কিন্তু এরপর মজুরি আরো বৃদ্ধি পেয়ে ৪৫০ ও ৫০০ টাকা হলে শ্রমের যোগান কমে যথাক্রমে হয় ২৪০ ও ২১০ হাজার চিত্রে যা যথাক্রমে d ও e বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এক্ষেত্রে থেকে পর্যন্ত S₁ রেখা পশ্চাৎমুখী অর্থাৎ বামদিকে বাঁকা যা স্বাভাবিক যোগান রেখার ব্যতিক্রম। SL রেখার উল্লিখিত আকৃতির আলোকে বলা যায়, 'A [গণিত] দেশের অর্থনৈতিক অবস্থা ভালো তথা দেশটি উন্নত। এরকম অর্থনীতিতে মজুরি অধিক বাড়ায় শ্রমিকরা মজুরি বৃদ্ধির তুলনায় বিশ্রাম ও সুখভোগ অধিক পছন্দ করেন। ঐ অবস্থায় তারা শ্রমের যোগান কমিয়ে বিশ্রাম বাড়ান, চিত্তবিনোদনের ব্যবস্থা করেন এবং পরিবারের সুখ-সমৃদ্ধির জন্য অধিক সময় ব্যয় করেন। এ অবস্থায় শ্রমিকের জীবনযাত্রার মান উন্নত হয় যা উন্নত দেশেই সম্ভব। সুতরাং উদ্দীপক থেকে প্রাপ্ত যোগান রেখার আলোকে বলা যায় 'A [গণিত] দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত দেশগুলোর মতো।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে প্রাপ্ত যোগান রেখার আলোকে 'A দেশের অর্থনৈতিক অবস্থা ব…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর