উদ্দীপকে রফিক সাহেব ও তার ভাইয়ের মজুরির মধ্যে পার্থক্য লেখ।
উত্তর: উদ্দীপকের রফিক সাহেব আর্থিক মজুরির পাশাপাশি প্রকৃত মজুরি এবং তার ভাই শুধু আর্থিক মজুরি পেয়ে থাকে। নিচে উভয় মজুরির মধ্যকার পার্থক্যগুলো উল্লেখ করা হলো- কোনো শ্রমিক উৎপাদন কাজে অংশগ্রহণের জন্য যে পরিমাণ অর্থ লাভ করে তাই হলো আর্থিক মজুরি। কিন্তু প্রকৃত মজুরি হলো আর্থিক মজুরি দ্বারা ক্রয়কৃত দ্রব্য ও সেবা এবং চাকরিস্থল থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধার সমষ্টি এবং আর্থিক মজুরি অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, যেখানে প্রকৃত মজুরি দ্রব্য ও সেবার পরিমাণ দ্বারা পরিমাপ করা হয়। আর্থিক মজুরি সাধারণত দামস্তর দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু প্রকৃত মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয়। আর্থিক মজুরি স্থির থেকে দামস্তর বাড়লে প্রকৃত মজুরি কমে এবং দামস্তর কমলে প্রকৃত মজুরি বাড়ে। অনেক ক্ষেত্রে, সম্মানজনক কাজে আর্থিক মজুরি কম, ঝুঁকিপূর্ণ কাজে আর্থিক মজুরি বেশি। অন্যদিকে, সম্মানজনক কাজে প্রকৃত মজুরি বেশি; এবং ঝুঁকিপূর্ণ কাজে প্রকৃত মজুরি কম হয়। তাছাড়া আর্থিক মজুরি শ্রমিকের কাজের প্রতি আগ্রহ ততটা সৃষ্টি করে না, যতটা করে প্রকৃত মজুরি। শ্রমিকের অর্থনৈতিক অবস্থা ও জীবনযাত্রার মান আর্থিক মজুরির ওপর নির্ভর করে না; তা করে প্রকৃত মজুরির ওপর। আবার হিসাবের দিক থেকে আর্থিক মজুরি হিসাব করা সহজ; কিন্তু প্রকৃত মজুরি হিসাব করা জটিল ও সময় সাপেক্ষ। সুতরাং বলা যায়, রফিক সাহেব ও তার ভাইয়ের মজুরির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রফিক সাহেব ও তার ভাইয়ের মজুরির মধ্যে পার্থক্য লেখ।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর